তৃণমূলে ৬০ শতাংশই নতুন মুখ! ২০২১ যুদ্ধ জয়ের জন্য সংগঠনে ব্যাপক রদবদল
তৃণমূলে ৬০ শতাংশই নতুন মুখ! ২০২১ যুদ্ধ জয়ের জন্য সংগঠনে ব্যাপক রদবদল
২০২১ নির্বাচনের লক্ষ্যে তৃণমূল সংগঠনে রদবদল শুরু করে দিল। দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে পুরনো পদাধিকারীদের জায়গায় নতুনদের আনার পরিকল্পনা নেওয়া হল জেলায় জেলায়। সম্প্রতি ফালাকাটায় গিয়ে সংগঠনের রদবদলের কথা শুনিয়ে এসেছিলেন পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। তার তিনদিনের মধ্যেই শুরু হয়ে গিল রদবদল প্রক্রিয়া।

সংগঠনে নতুন মুখ আসছে তৃণমূলে
এবার লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে সমস্ত আসনে হারতে হয়েছিল তৃণমূলকে। তাই ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ঢেলে সাজাতে চাইছে সংগঠনকে। এবার হারানো জমি ফেরত পাওয়াই তৃণমূলের লক্ষ্য। তাই স্বচ্ছতা বজায় রেখে সংগঠনে নতুন মুখ আনতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর
আলিপুরদুয়ারে তৃণমূল লোকসভা নির্বাচনে হারের পর জেলা সভাপতি মোহন শর্মাকে সরিয়ে মৃদুল গোস্বামীকে স্থলাভিষিক্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি তাঁর মতো করে ব্লক সভাপতি বদল করেন। এরপর ব্লক সভাপতিরাও তাঁদের মতো দল সাজাচ্ছেন। তেনমনই ফালাকাটর ব্লক সবাপতি রাজীব বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর নতুন কমিটি গড়েছেন। ব্লক ও অঞ্চল কমিটিতে এসেছে ব্যাপক রদবদল।

৬০ শতাংশ নতুন মুখ তৃণমূলে
উভয় কমিটি মিলিয়ে প্রায় ৬০ শতাংশ নতুন মুখ আনা হয়েছে। পুরনো নেতাদের সরিয়ে নতুনদের সুযোগ দেওয়ার অর্থ স্বচ্ছ মুখকে সামনে আনা। যখন দলের নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছে, তখন এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

বয়সের কারণে বসে যাওয়ারা বাদ
এবার ফালাকাটায় নতুন মুখকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস লড়বে বলে জানিয়ে দিয়েছে। তৃণমূল ব্লক সভাপতি জানিয়েছেন, বয়সের কারণে যাঁরা বসে গিয়েছেন। আগের মতো দৌড়ঝাঁপ করতে পারছেন না, মূলত তাঁদের সরিয়েই নতুন মুখদের আনা হচ্ছে। এছাড়া যারা বাদ পড়েছেন, তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।

বদলালেও চিন্তা যাচ্ছে না তৃণমূলের
তবে তৃণমূল এই রদবদল করছে ঠিকই, কিন্তু একেবারেই চিন্তামুক্ত থাকতে পারছেন না। কারণ যাঁরা পদ হারাচ্ছেন, তাঁরা বিকল্প কোন পন্থা নেন কি না, সেটা দেখার। তৃণমূলের মদ্যেই সংশয় তৈরি হয়েছে। পাশাপাশি তৃণমূলের বিশেষ নজর রয়েছে নতুনদের দিকে, তারা দলকে কতটা উন্নয়নমুখী করতে পারেন, তা নজরে রাখছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications