ক্ষোভ চরমে গারুলিয়া পুরসভায়! পুরপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহে পদ থেকে ইস্তফা তৃণমূল কাউন্সিলরের
পুরসভা বিজেপির হাত থেকে দখলে আনতে পারলেও, ক্ষোভ মেটেনি গারুলিয়ায়। পুরপ্রধান সঞ্জয় সিং-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পজ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর চন্দ্রভান সিং।
পুরসভা বিজেপির হাত থেকে দখলে আনতে পারলেও, ক্ষোভ মেটেনি গারুলিয়ায়। পুরপ্রধান সঞ্জয় সিং-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পজ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর চন্দ্রভান সিং। যদিও এসম্পর্কে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্রোহ
গারুলিয়ার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় সিং এই পুরসভার চেয়ারম্যান। তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে পিডব্লুডি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রভান সিং। তাঁকে পিডব্লুডি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করলেন, তাঁর কোনও কথাই শোনা হচ্ছে না। পুরসভার চেয়ারম্যান নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

চেয়ারম্যানের বিরুদ্ধে, কিন্তু দলের পক্ষে
চন্দ্রভান সিং বলেছেন, তিনি দলের বিরোধী কোনও সিদ্ধান্ত নেননি। তিনি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু দলের পক্ষেই রয়েছেন।

লোকসভা নির্বাচনের পর দলবদল করেছিলেন চন্দ্রভান সিং
লোকসভা ভোটের পর যখন গারুলিয়া পুরসভা বিজেপি দখল করে, সেই সময় দলবদলকারীদের মধ্যে ছিলেন চন্দ্রভান সিংও। যদিও পরে তিনি তৃণমূলে ফিরে যান।

অক্টোবরেই গারুলিয়া দখলে আসে তৃণমূলের
অক্টোবরেই গারুলিয়া পুরসভা তৃণমূলের দখলে এসেছে। জানা গিয়েছে, গারুলিয়া পুরসভার ২১ টি আসনের মধ্যে বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে ১৩ টি ওয়ার্ড। লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিয়েছিলেন ১২ জন কাউন্সিলর। পরে বিজেপি থেকে তৃণমূলে ফিরে যান চারজন। ফলে পুরসভা ফের তৃণমূলের দখলে যায়। এই পুরসভার একটি আসন ফরওয়ার্ডব্লকের দখলে রয়েছে।












Click it and Unblock the Notifications