দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম, হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতার অবস্থান ঘিরে প্রশ্ন
জলপাইগুড়ির এক তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জল্পনা তুঙ্গে। সৌজন্যের খাতিরে দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণামের পর থেকেই তাঁর দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
জলপাইগুড়ির এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে ঘিরে জল্পনা তুঙ্গে। প্রকাশিত খবর অনুযায়ী, সৌজন্যের খাতিরে দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণামের পর থেকেই তাঁর দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। জলপাইগুড়ি পুরসভার এই তৃণমূল কাউন্সিলরের নাম সন্দীপ মাহাত। তবে তিনি শুধু কাউন্সিলরই নন, পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলও বটে।

অতি সৌজন্যে প্রশ্ন
নেতানেত্রীরা অনেক সময়ই সৌজন্যের খাতিরের কথা বলে থাকেন। কিন্তু কোনও কিছু যদি অতি সৌজন্যের মাত্রায় পৌঁছে যায়, তখন তা নিয়ে জল্পনা তৈরি হয়। যেমনটা হল সম্প্রতি। জলপাইিগুড়িতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তাঁর সঙ্গে সৌজন্য দেখাতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন সন্দীপ মাহাত।

তৃণমূলে জল্পনা
বছর ঘুরলেই জলপাইগুড়িতে পুরসভা নির্বাচন। তার আগে হেভিওয়েট তৃণমূল নেতার সৌজন্যে জলপাইগুড়ি তৃণমূলেই জল্পনা তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় কার্যত বিপাকেই পড়েছে। এমনটাই জানাচ্ছে স্থানীয় সূত্র। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে ছোট করে দেখতে নারাজ। ভিতরে ভিতরে তারা বিষয়টির তদন্ত করছেন বলে স্থানীয় সূত্রে খবর। জলপাইিগুড়ির তৃণমূল নেতৃত্বের মন্তব্য এক্ষেত্রে হাতজোড় করে নমস্কার করলেই হতো।

নেতার সাফাই
দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণামে অবশ্য সাফাই দিয়েছেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত। তাঁর দাবি, এর সঙ্গে রাজনীতির কোনওো যোগ নেই। তিনি জানিয়েছেন, বাড়ি থেকে বেরনোর সময় বিজেপি নেতার সামনে পড়ে যান। বিজেপির জেলা সভাপতিই তাঁর সঙ্গে দিলীপ ঘোষের পরিচয় করিয়ে দেন। সেই সময় সৌজন্য বশত প্রণাম বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর আরও দাবি, তিনি তৃণমূলের সৈনিক।

কোণঠাসা সন্দীপ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রশান্ত কিশোরের টিম সমীক্ষা শুরু করার পর থেকেই এলাকায় কোণঠাসা হয়ে পড়েছেন সন্দীপ মাহাত। সেই কারণে দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করে দলবদলের বিষয়টিকেই এগিয়ে রাখলেন তিনি। এমনও কটাক্ষ করছেন কেউ কেউ।












Click it and Unblock the Notifications