ভোটের মুখে নিমতায় বৃদ্ধার মৃত্যুকে অকারণে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের
ভোটের মুখে নিমতায় বৃদ্ধার মৃত্যুকে অকারণে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের
নিমতায় বিজেপি নেতার মায়ের মৃত্যুর ঘটনা নিয়ে অকারণে রাজনীতি করা হচ্ছে। এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়। তিনি বলেছেন, যেকোনও মৃত্যু দুঃখের। তবে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা একেবারেই ঠিক নয়। ৮০ বছরের বৃদ্ধা অসুস্থ ছিলেন। সেকারণেই তিনি মারা গিয়েছেন বলে দাবি করেছেন সৌগত রায়। এদিকে এই ঘটনা নিয়ে টুইট করেছেন অমিত শাহ। বাংলায় টুইট করে বিজেপি নেতা লিখেছেন এই ঘটনার গভীর ক্ষত দীর্ঘদিন মমতাকে বিদ্ধ করবে।

নিমতাকাণ্ডে বৃদ্ধার মৃত্যু
দীর্ঘ ২৭ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মারা গেলেন নিমতার বিজেপি নেতার মা। প্রসঙ্গত উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি তাঁর দুই ছেলের উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ। ছেলে দের বাঁচাতে যান বৃদ্ধা মা। তাঁকেও মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ করেছিল বিজেপি। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি। অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই সেই প্রসঙ্গ টেনে প্রচার মঞ্চে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন।

বৃদ্ধার মৃত্যু
সোমবার সকালে মারা যান নিমতার বিজেপি নেতার বৃদ্ধা মা। সেই ঘটনার পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর মারা যান তিনি। এই ঘটনা প্রকাশ্য আসতেই বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেেসর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী নিজের আঘাত নিয়ে এতো কথা বলেন অথছ বৃদ্ধা মায়ের উপর হামলার ঘটনা নিয়ে একটি শব্দওখরচ করেননি।

অমিত শাহের টুইট
এই ঘটনা নিয়ে অমিত শাহ সরব হয়েছেন।তিনি বাংলায় টুইট করেছেন। অমিত শাহ ঘটনার তীব্র নিন্দা করে লিখেছেন এই মৃত্যুর গভীর ক্ষত আর ব্যাথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে। তৃণমূলের গুণ্ডাদের অত্যাচারে আর বাংলার না শোভারানি মজুমদারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলা এবার হিংসা মুক্ত রাজ্য গড়তে লড়াই করবে বলে টুইটে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন অমিত শাহ। প্রসঙ্গত উল্লেখ্য নিমতায় বৃদ্ধার বাড়িেত হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী থেকে অর্জুন সিং একাধিক বিজেপি নেতা। এদিকে নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মীরা।

তৃণমূলের প্রতিক্রিয়া
মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের টুইট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। নন্দীগ্রামের সভা থেকে মমতা বলেছেন যেকোনও মৃত্যুই চায় না বাংলা। সব মৃত্যুই দুঃখের। মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে ফেক নিউজ প্রচার করছে। সৌগত রায় বলেছেন অকারণে একটা স্বাভাবিক মৃত্যুকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। নিমতায় বিজেপি নেতার মা অসুস্থ হয়ে মারা গিয়েছেন বলে দাবি করেছেন সৌগত রায়।












Click it and Unblock the Notifications