দ্বিতীয় দফাতেই 'চেনা ছবি' উধাও! বুথে ঢুকতে বাধা প্রার্থীকে, একের পর এক বুথ দখলের অভিযোগে কমিশনে তৃণমূল

দ্বিতীয় দফাতেই 'চেনা ছবি' উধাও! তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, একের পর এক বুথ দখলের অভিযোগ তৃণমূলের

দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন (election commission) আর কেন্দ্রীয় বাহিনীর (central force) বজ্র আটুনে দেখল সাধারণ মানুষ। এদিন যেখান থেকেই অভিযোগ উঠেছে, সেখানেই ছুটে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল (trinamool congress) প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে একের পর এক বুথে বুথ জ্যামের অভিযোগ তুলেছে তৃণমূল।

ডেবরায় তৃণমূল প্রার্থীকে বাধা

ডেবরায় তৃণমূল প্রার্থীকে বাধা

ডেবরায় লড়াই দুই প্রাক্তন আইপিএস-এর। সকালের দিকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বেশ কিছু বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ করেছিলেন। তারপর এজেন্টদের নিয়ে তিনি যেতেই বিক্ষোভ দেখায় তৃণমূল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বেলা বাড়তেই বুথে বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে পড়েন ডেবরার তৃণমূল প্রার্থী হুমায়ূন করীব। কোনও বুথে তাঁকে ঢুকতে দেওয়া হলেও, কোনও বুথে তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি।

ময়নায় বিজেপির বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ

ময়নায় বিজেপির বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ

নির্বাচন কমিশনের কাছে ইমেলে তৃণমূলের তরফে অভিযোগ করেছেন ডেরেক ওব্র্যায়েন। চিঠিতে তিনি বলেছেন, ময়নায় ২০৬, ২৩৯, ২২৫, ২২৭, ২৩১, ২৩৩, ২২৯, ১৪৪ বুথে বিজেপি জ্যাম করেছে। তৃণমূলের অভিযোগ বুথে ঢুকে ইভিএম নিয়ন্ত্রণ করছে বিজেপি কর্মীরা। সেখানে থাকা সিআরপিএফকে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে।

নন্দীগ্রামে রাস্তা অবরোধ

নন্দীগ্রামে রাস্তা অবরোধ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় না বেরোলেও, শুভেন্দু অধিকারী বুথে বুথে ঘুরতে থাকেন। তিনি দাবি করেন, সেখানে ৮০ ওপর বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি। ভোট সেখানে শান্তিপূর্ণ হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। অন্যদিকে ডেরেক ওব্র্যায়েন অভিযোগ করেছেন, নন্দীগ্রামের বুথ নম্বর ৬,৭, ৪৯, ২৭, ১৬২, ২১, ২৬, ১৩, ২৬২, ২৫৬, ১৬৩, ২০-তে ঢুকে বুথ ও ইভিএম নিয়ন্ত্রণের চেষ্টা করে। এইসব বুথগুলিতে বিজেপির বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ তুলেছেন তিনি।

তবে দুপুরের দিকে সাতেঙ্গাবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয়। অন্যদিকে বেশ কিছু জায়গায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জায়গায় জায়গায় গিয়ে ভয় দেখাচ্ছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।

কেশপুরে গণ্ডগোল

কেশপুরে গণ্ডগোল

কেশপুরের নারায়ণপুরে তৃণমূল বুথ জ্যাম করেছে। পাশাপাশি দলীয় এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যাচ্ছিলে কেশপুরের বিজেপি প্রার্থী। পথে তাঁর গাড়িতে ব্যাপক হামলা। হয়। লাঠি, রড, ইট নিয়ে হামলা চালানো হয়। পালিয়ে বাঁচেন মিডিয়ার প্রতিনিধিরা। তবে তৃণমূল প্রার্থী শিউলি সাহার দাবি, এসবই বিজেপি অন্তর্দ্বন্দের ফল। বলা যেতে পারে এটাই এদিনের ব্যতিক্রমি ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+