ভোটের আগের দিন টিটাগড়ে বিস্ফোরণ, বিহার-উত্তরপ্রদেশ থেকে লোক আনছে অর্জুন, দাবি জ্যোতিপ্রিয়র

ভোটের আগের দিন টিটাগড়ে বিস্ফোরণ, বিহার-উত্তরপ্রদেশ থেকে লোক আনছে অর্জুন, দাবি জ্যোতিপ্রিয়র

আগামিকাল ভোট টিটাগড়ে। তার আগেই তীব্র বিস্ফোরণে স্থানীয় ক্লাবে। এক জন মারা গিয়েছেন সেই বিস্ফোরণে। এই ঘটনা নিয়ে সরাসরি বিজেপি সাংসদ অর্জুন সিংকে নিশানা করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি দাবি করেছেন ভোটের আগে বিহার-উত্তর প্রদেশ থেকে দুষ্কৃতী নিয়ে এসেছে অর্জুন সিং।

টিটাগড়ে বিস্ফোরণ

টিটাগড়ে বিস্ফোরণ

খড়দহ বিধানসভা এলাকায় একটি ক্লাব ঘরে তীব্র বিস্ফোরণ হয়েছে। টিটাগড় রোডের উপর ছিল ক্লাব ঘরটি। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ক্লাব ঘরের চাল পুরো উড়ে গিয়েছে। ঘটনায় এক জন মারা গিয়েছেন। আহত একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন যিনি মারা গিয়েছেন তিনি সমাজবিরোধী ছিলেন। একাধিক অপরাধের সঙ্গে তিনি যুক্ত বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

ভোটের আগের দিন টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে সকালেই যায় বম্ব স্কোয়াড। এলাকা পরীক্ষা করে নমুনা সংগ্রহ করেন তাঁরা। কী থেকে বিস্ফোরণ তা জানতেই নমুনা সংগ্রহ বলে মনে করা হচ্ছে। এদিকে ভোেটর আগে থেকেই উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় অশান্তি শুরু হয়ে গিয়েছে। ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল এলাকায় বিশেষ নজরদারি চালানোর নির্দেশ িদয়েছে কমিশন।

অর্জুনকে নিশানা জ্যোতিপ্রিয়র

অর্জুনকে নিশানা জ্যোতিপ্রিয়র

গতকাল রাত থেকেই ভাটপাড়া,টিটাগড়, জগদ্দল এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। অর্জুন সিং বিহার- উত্তর প্রদেশ থেকে দুষ্কৃতী এনেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। মানুষের মনে ভয় ৈতরি করার জন্য অর্জুন সিং দুষ্কৃতীদের দিয়ে এসব করাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ভোট মিটলে কত ধানে কত চাল তা অর্জুনকে বুঝিয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন জ্যোতিপ্রিয়।

পাল্টা তোপ অর্জুনের

পাল্টা তোপ অর্জুনের

গতকাল রাতে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। তৃণমূলের লোকেরা অশান্তি ছড়িয়ে মানুষকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ। পুলিশ তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করছে এই কাজে বলেও অভিযোগ অর্জুন সিংয়ের। গতকাল রাতে বোমাবাজির পর পুলিশি তল্লাশির সময় অর্জুন সিংয়ের সঙ্গে বচসা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+