তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত ইলামবাজারের বুধি গ্রাম

তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত ইলামবাজারের বুধি গ্রাম

বিজেপি-তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ইলামবাজারের বুধি গ্রাম। ঘটনায় আক্রান্ত ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ। তার পেটে লাথি মারার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত ইলামবাজারের বুধি গ্রাম

জানা গিয়েছে, তৃনমূলের জয়দেব অঞ্চল কমিটির নেতা শেখ রহমতুল্লার সঙ্গে বিজেপি সর্মথক শেখ আলীমুদ্দীনের বিবাদ বাঁধে। দুজনের বাড়ি ইলামবাজার থানার জয়দেব পঞ্চায়েতের বুধি গ্রামে। রবিবার সন্ধ্যার সময় হঠাৎ করে তার বাড়ি আক্রমণ করে রহমতুল্লার ও তার লোকজন এবং বাড়ি সবাইকে মারধর করে। ৬ মাসের অন্তঃসত্ত্বা জয়গুন্নিশারা পেটে লাথি মারা হয়। গুরত্বর আহত অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

বেশ কয়েক মাস আগে শেখ আলীমুদ্দীন বিজেপিতে যোগ দেয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ, তার পরে থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ বেড়ে যায়। আলীমুদ্দীনের অভিযোগ, গত কয়েক দিন আগে বিজেপির সভায় যাওয়ার সময় তাদের মারধর করে রহমতুল্লার ও তৃণমূল কর্মীরা। গুরত্বর আহত হয় সে।

বিজেপি করার অপরাধে তৃনমূল তাকে মেরেছে বলে আহতের অভিযোগ। আহত গৃহবধূকেও মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত গৃহবধূ এখন বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি জয়গুন্নিশা বিবি অভিযোগ করেন, তারা বিজেপি করেন তাই তাদের শিক্ষা দিতে রহমতুল্লার মেয়ের জামাই তার পেটে লাথি মেরেছে।

তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে এটা গ্রাম্য বিবাদ। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল।
তুমি ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। পারিবারিক বিবাদ না রাজনৈতিক রেষারেষির ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ইসলাম বাজার থানা ভারপ্রাপ্ত আধিকারিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+