জমিতে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল বিবাদে তপ্ত বসিরহাট
জমিতে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল বিবাদে তপ্ত বসিরহাট
বসিরহাট মহকুমার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সদরপুর গ্রামের ঘটনা। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে। ৩ বছর আগে বিজেপি নেতা বিমল দাস ১ লক্ষ টাকার বিনিময়ে সাড়ে চার কাঠা জমি তৃণমূল নেতা মানিক দাসের কাছ থেকে কিনে নেয়। তারপর মানিক দাস সেই জমি ফেরত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে একটি মামলা দায়ের করেন। বসিরহাট মহকুমা আদালতের রায় তৃণমূল নেতা মানিক দাসের পক্ষে যায়। এবং বিজেপি নেতা বিমল দাসকে আরো তিন মাস সময় দেওয়া হয় পুনরায় আবেদন করার জন্য।

গতকাল বুধবার কলকাতা হাইকোর্টে সেই মামলার আবেদন করেন এবং হাইকোর্ট তা গ্রহণ করে। পুরো বিষয়টি কোটের বিচারাধীন। সেই অবস্থায় বিজেপি নেতা বিমল দাসের অভিযোগ বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তৃণমূল নেতা মানিক দাস, সিরাজুল ইসলাম, আসাদুল ইসলাম ও বাপিন দাস সহ কিছু লোকজন গিয়ে সেই জমিতে বোমাবাজি করে। সেই জমিতে শশা ছিল তা তুলে ধান লাগিয়ে দখল নেয়।
অন্যদিকে হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজুল ইসলাম বলেন, তৃণমূল জমি দখলের রাজনীতি করে না। বিজেপি তৃণমূল দলটাকে কালিমালিপ্ত করার জন্য তারা এই ধরনের অভিযোগ করছে। তারা বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসে বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। পুরো ঘটনায় বিজেপি হাড়োয়া থানায় মানিক দাস, সিরাজুল ইসলাম, আসাদুল ইসলাম ও বাপিন দাস এই চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। এর পিছনে জমি দখলের রাজনীতি না অন্য কিছু জড়িয়ে আছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications