বিজেপির পথ সভায় 'হামলা'! তৃণমূলের সঙ্গে সংঘর্ষে অগ্নিগর্ভ ঘোলা
বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে অগ্নিগর্ভ উত্তর ২৪ পরগনার ঘোলার কদমতলা। ঘটনায় এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।
বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে অগ্নিগর্ভ উত্তর ২৪ পরগনার ঘোলার কদমতলা। সূত্রের খবর অনুযায়ী ঘটনায় এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই সংঘর্ষে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে।

বিজেপির পথসভায় হামলার অভিযোগ
কদমতলা মোড়ে পথসভায় আয়োজন করেছিল বিজেপি। সেখানেই তৃণমূলের তরফে হামলা চালানো হয় বলে অভিযোগ। আরও অভিযোগ পুলিশের সামনে হামলা চলে।

আক্রান্ত বিজেপি নেতা
সংঘর্ষে আক্রান্ত হয়েছেন বিজেপি নেচা কিশোর কর। তাঁর গাড়ি চালককেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

গুলিবিদ্ধ বিজেপি কর্মী ভর্তি আরজি করে
তৃণমূল ও বিজেপির এই সংঘর্ষে গুলি চলে বলেও অভিযোগ। পরিতোষ বিশ্বাস নামে এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পাল্টা হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছে তৃণমূল। নিউ ব্যারাকপুরের ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপানি বিশ্বাসের স্বামী অরিন্দম বিশ্বাসের ওপর বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের।












Click it and Unblock the Notifications