তৃণমূল-বিজেপি কে কত ভোট পাবে বাংলায় এখনই বিধানসভা ভোট হলে, একটি সমীক্ষা রিপোর্ট

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। করোনার আবহেও বাংলার বুকে ভোটের দামামা বেজে গিয়েছে। ভার্চুয়াল সমাবেশ করে অমিত শাহ ২০২১-এর ভোট বাদ্যি বাজিয়ে দিয়েছেন।

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। করোনার আবহেও বাংলার বুকে ভোটের দামামা বেজে গিয়েছে। ভার্চুয়াল সমাবেশ করে অমিত শাহ ২০২১-এর ভোট বাদ্যি বাজিয়ে দিয়েছেন। বর্তমানে সংকটজনক পরিস্থিতিতেই এবিপি আনন্দ-সিএনএক্সের একটি সমীক্ষা করে। সেই সমীক্ষা আভাস দিচ্ছে ভোট হলে কে কত ভোট পেতে পারে।

বাম-কংগ্রেস ও অন্যান্যর ভোট

বাম-কংগ্রেস ও অন্যান্যর ভোট

২০২১-এর বিধানসভা নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি। এই নির্বাচনে বাম-কংগ্রেস জোট বা অন্যান্যদের সে অর্থে কোনও প্রভাব খাটবে না। হয় মমতা, নয় মমতার ভোট হবে একপ্রকার। সেখানে মমতার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। তবু আঞ্চলিক শক্তির জেরে বেশ কিছু আসন দখল করবে সিপিএম ও কংগ্রেস। এই সমীক্ষা অনুযায়ী এখনই ভোট হলে বাম-কংগ্রেস পেতে পারে ১৩.৮০ শতাংশ ভোট। আর অন্যান্য পেতে পারে ৫.৪৩ শতাংশ ভোট।

বিজেপির সম্ভাব্য ভোট শতাংশ

বিজেপির সম্ভাব্য ভোট শতাংশ

বিজেপি এখন বাংলার প্রধান বিরোধী দল। বাম-কংগ্রেসকে সরিয়ে তৃণমূলের প্রকৃত চ্যালেঞ্জার হয়ে উঠেছে বিজেপি। খাতায়-কলমে কংগ্রেস প্রধান বিরোধী দল হলেও বিজেপিই তৃণমূলকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিগত দু-বছর ধরে। এবিপি আনন্দ-সিএনএক্সের সমীক্ষার বিচারে এখনই ভোট হলে বাংলায় বিজেপি পাবে ৩২.৭৪ শতাংশ ভোট। ২০১৯-এর ভোটের তুলনায় অনেকটাই কম এই সংখ্যা।

তৃণমূলের ভোট শতাংশ কত

তৃণমূলের ভোট শতাংশ কত

২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূল ধাক্কা খেলেও এখনই ভোট হলে বিধানসভায় জিতবে তৃণমূল। কিন্তু তৃণমূলও বিজেপির মতো ভোট শতাংশ ধরে রাখতে পারবে না। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী তৃণমূলের ভোট শতাংশ দাঁড়াতে পারে ৩৮.৫০। তৃণমূল শেষ হাসি হাসবে ঠিকই, তবে এবিপি আনন্দ-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী তৃণমূলের ভোট শতাংশ কমবে।

গতবারের ফলাফল অনুযায়ী ভোট শতাংশ

গতবারের ফলাফল অনুযায়ী ভোট শতাংশ

২০১৬-র বিধানসভা নির্বাচন অনুযায়ী ২৯৪ আসনের বিধানসভায় ২১১টি আসনে জিতে ক্ষমতা পুনর্দখল করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল পেয়েছিল ৪৪.৯১ শতাংশ ভোট। প্রধান বিরোধী হিসেবে সিপিএম ও কংগ্রেস পেয়েছিল যথাক্রমে ১৯.৭৫ শতাংশ ও ১২.২৫ শতাংশ ভোট। অন্যান্য বাম দল পেয়েছিল প্রায় ১০ শতাংশ ভোট। আর বিজেপি পেয়েছিল মাত্র ১০.১৬ শতাংশ ভোট।

২০১৯ লোকসভার নিরিখে কার কত

২০১৯ লোকসভার নিরিখে কার কত

২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৩.২৮ শতাংশ ভোট। আর বিজেপি পেয়েছিল ৪০.২৫ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল মাত্র ৫.৬১ শতাংশ ভোট। সিপিএমের ভোট ৬.২৮ শতাংশ। তৃণমূলও ভোট বাড়িয়েছিল গত নির্বাচনের তুলনায়, বিজেপি বাড়িয়েছিল আকাশছোঁয়া ভোট। সেই নিরিখে এখন নির্বাচন হলে ভোট কমবে উভয়েরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+