বিজেপি সমর্থকের মেয়েদের কুপ্রস্তাব দিচ্ছে তৃণমূল! বাগনানের পর রণক্ষেত্র গাইঘাটা

এখনও রেশ কাটেনি বাগনানের ঘটনার, তারই মধ্যে বিজেপি সমর্থকদের মেয়েকে তৃণমূল সমর্থকের কুপ্রস্তাবকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। জা

এখনও রেশ কাটেনি বাগনানের ঘটনার, তারই মধ্যে বিজেপি সমর্থকদের মেয়েকে তৃণমূল সমর্থকের কুপ্রস্তাবকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচারা পারুইপাড়া এলাকায় শুক্রবার রাতে বিজেপি সমর্থকের মেয়েকে কু-প্রস্তাব দেয় পার্শ্ববর্তী তৃণমূল সমর্থক।

বিজেপি সমর্থকের মেয়েদের কুপ্রস্তাব! রণক্ষেত্র গাইঘাটা

প্রতিবাদ করতে গেলে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি দাঁ নিয়ে কোপাকুপি হয় দু'পক্ষের মধ্যে। দুই পক্ষের ছয় জন আহত হয়েছে। পুলিশ জানাগিয়েছে, তৃণমূলের ওই সমর্থকের বিরুদ্ধে মেয়েকে কু-প্রস্তাব, মারধর বোমাবাজি সহ একাধিক অভিযোগ দায়ী করা হয়েছে।

গতকাল রাত থেকেই গ্রামে পুলিশ ক্রিকেট টহলদারি শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরনো শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ঝামেলা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত কয়েক দিন আগেই তৃণমুল নেতা কুশ বেরার হাত থেকে মেয়ের শীলতাহানি রক্ষা করতে গিয়ে মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাগনান থানার গোপালপুরে।

এই ঘটনায় তরুনীর অভিযোগের ভিত্তিতে বাগনান থানার পুলিশ মূল অভিযুক্ত কুশ বেরা ও তার সহযোগী শোভন মন্ডলকে গ্রেফতার করেছে। অভিযুক্ত তৃণমূল নেতা কুশ বেরা স্থানীয় বাগনান ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী বলে জানা যায়। তারপর এই ঘটনায় যথেষ্ট সাড়া ফেলেছে মানুষের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+