Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিন বছর পর খুলছে শালিমার পেন্টস, আনন্দে মাতলেন কর্মীরা

বসন্তোৎসব যেতে না যেতেই ফের ‘হোলি' হাওড়ার শালিমারে। আনন্দের বাঁধ ভাঙল খুশির খবরে। তিন বছর পর ফের খুলতে চলেছে শালিমার পেন্টস।

হাওড়া, ২৮ মার্চ : বসন্তোৎসব যেতে না যেতেই ফের 'হোলি' হাওড়ার শালিমারে। আনন্দের বাঁধ ভাঙল খুশির খবরে। তিন বছর পর ফের খুলতে চলেছে শালিমার পেন্টস। অভূতপূর্ব এই সিদ্ধান্তের পর কারখানার গেটের সামনে আনন্দোচ্ছ্বাসে মাতলেন কাজ ফিরে পাওয়া কর্মীরা। মমতার নামে জয়ধ্বনিতে মাতোয়ারা কারাখানা চত্বর।

তিন বছর আগে হঠাৎ অগ্নিকাণ্ডে শালিমার পেন্টস বন্ধ হয়ে গিয়েছিল। কাজ হারিয়ে ছিলেন চার শতাধিক কর্মী। তাঁরা একপ্রকার আশা ছেড়েছিলেন এই কারখানা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই কারখানা খোলার ব্যাপারে আলাপ-আলোচনা শুরু হয়। সেইমতোই সোমবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকে সিলমোহর পড়ে কারখানা পুনরায় খোলার ব্যাপারে।

তিন বছর পর খুলছে শালিমার পেন্টস, আনন্দে মাতলেন কর্মীরা

আগুন লেগে অধিকাংশ যন্ত্রাংশই পুড়ে গিয়েছিল শালিমার পেন্টসের। তারপর থেকেই বন্ধ হয়ে যায় কারখানাটি। কর্মীরা এরপর বারবার তদ্বির করলেও কারখানা খোলার ব্যাপারে কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রমমন্ত্রী মলয় ঘটক উদ্যোগ নেন। ত্রিপাক্ষিক বৈঠকে কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই কারখানার গেটের সামনে আবির খেলায় মেতে ওঠেন কর্মীরা। স্থানীয়রাও এই উৎসবে মেতে ওঠেন। উল্লেখ্য, এই কারখানায় ১৮০ জন স্থায়ী কর্মী রয়েছেন। অস্থায়ী কর্মীর সংখ্যা ২৫০। সাতদিনের মধ্যে কারখানা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। নিযুক্ত হয়েছেন ২৫ জন শ্রমিক। বাকিদেরও পুনর্বহাল করা হবে বলে জানিয়েছে শ্রম দফতর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+