অভিনব উপায় অবলম্বন! আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে দুর্নীতির অভিযোগ
স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে দুর্নীতির অভিযোগ।
স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে দুর্নীতির অভিযোগ। প্রকাশিত খবর অনুযায়ী, যাঁরা ইন্টারভিউ নিচ্ছেন তাঁদের একাংশের অভিযোগ, ইন্টারভিউতে প্রতিযোগীরা যা নম্বর পাচ্ছেন তা পেনসিলে লিখতে হচ্ছে। তবে তাঁদের স্বাক্ষর করতে হচ্ছে পেনে। যদিও এবিষয়ে কিছু বলতে চাননি স্কুল সার্ভিস কমিনের প্রতিনিধি। প্রকাশ্যে মন্তব্যে নারাজ এসএসসির চেয়ারম্যান। বিষয়টি নিয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ চলছে। ২ জুলাই এই ইন্টারভিউ নেওয়ার কাজ শুরু হয়েছে। চলবে ১৫ জুলাই পর্যন্ত। বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা কিংবা প্রাক্তন উপাচার্যরাও এই কাজে সামিল হয়েছেন বলে সূত্রের খবর। তবে এইসব শিক্ষাবিদদের একাংশ ইন্টারভিউ-এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ ইন্টারভিউতে প্রার্ত নম্বর বসাতে হচ্ছে পেনসিলে আর তাঁদের স্বাক্ষর করতে হচ্ছে পেনে।
বিষয়টি নিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, যদি এমনটা চলতে থাকে তাহলে কলেজ থেকে তিনি প্রতিনিধি হিসেবে অধ্যাপক কিংবা অধ্যাপিকাদের পাঠাবেন না। আর যদি পাঠানও তাহলে যে শিটে নম্বর বসানো হচ্ছে তা কলেজে গিয়ে স্বাক্ষর করতে হবে এসএসসির প্রতিনিধিদের।
এসম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি এসএসসির প্রতিনিধি। অন্যদিকে এসএসসির চেয়ারম্যান প্রকাশ্যে মন্তব্যে নারাজ। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, বিষয়টি নিয়ে খোঁজ
নেবেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications