রাজ্যের তৈরি বাজেট ভাষণ পাঠের পরই তিন সরকারি আধিকারিককে তলব রাজ্যপালের

রাজ্যের তৈরি বাজেট ভাষণ পাঠের পড়েই তিন সরকারি আধিকারিককে তলব রাজ্যপালের

সংঘাতের আবহ তৈরি হলেও অবশেষে রাজ্যের তৈরি বাজেট ভাষণ এদিন পাঠ করলেন রাজ্যপাল। এদিন বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া বক্তব্যই হুবহু পড়তে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড়কে।

রাজ ভবনে ডাক তিন সরকারি আধিকারিকেরা

রাজ ভবনে ডাক তিন সরকারি আধিকারিকেরা

অন্যদিকে এই ঘটনার পরই রাজভবনে ডাক পড়লো তিন আধিকারিকের। সূত্রের খবর, ৩ প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টট্যান্ট জেনারেলকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল ধনখড়। রাজ্যের মুখ্য সচিও রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যেতে পারেন বলে জানা যাচ্ছে।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে সবার চোখ ছিল আজকের অধিবেশনে

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে সবার চোখ ছিল আজকের অধিবেশনে

রাজ্যের দেওয়া বাজেট বক্তৃতা পাঠ করবেন নাকি প্রোটোকল ভেঙে নিজের মতো কিছু বলবেন তা নিয়ে গত কয়েকদিন ধরে আশঙ্কার মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছিল। গত দু'দিন ধরে তিনি বারবারই নানাভাবে ইঙ্গিত দিচ্ছিলেন যে রাজ্য সরকারের সঙ্গে তাঁর যে দ্বন্দ্ব রয়েছে, তার প্রতিফলন দেখা যেতে পারে বিধানসভার বাজেট অধিবেশনে। তাই তার এদিনের পদক্ষেপের দিকে তাকিয়ে ছিল গোট রাজ্যবাসী থেকে শুরু রাজনৈতিক মহল প্রত্যেকে। কিন্তু সমস্ত বিতর্কে জল ঢেলে অবশেষে এদিন রাজ্যের তৈরি বাজেট বক্তৃতায় পাঠ করেন রাজ্যপাল।

সংঘাতের আবহে বজায় থাকলো সৌজন্য বিনিময়

সংঘাতের আবহে বজায় থাকলো সৌজন্য বিনিময়

এদিন রাজ্যের তৈরি ১৬ পাতার ভাষণ-ই এদিন পাঠ করেন রাজ্যপাল। একরই সঙ্গে সংঘাতের আবহেও রাজ্যের সঙ্গে সৌজন্যর আবহ বজায় রইল রাজ্যপালের। বাজেটের উদ্বোধনী অধিবেশনের শুরুতে এদিন বিধানসভায় পৌঁছনোর পর তাঁকে অভ্যর্থনা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার মূল ফটকে তার জন্য অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার সঙ্গে বিধানসভায় প্রবেশের পরেই অধ্যক্ষের সঙ্গেই গিয়ে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদানও করেন রাজ্যপাল জগদীপ ধনকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+