Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Weather Update: সত্যিই হচ্ছে বড় এই আশঙ্কা...আবহাওয়ায় আসছে আরও খারাপ দিন

West Bengal Weather Update: মার্চ মাস পড়তেই আবহাওয়ায় বড় বদল! একেবারে প্রথম সপ্তাহ থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরম। সকালের দিকে কিংব সন্ধ্যায় কিছুটা মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আবহাওয়া। এতটাই গরম যে এখন থেকেই এসি চালাতে হচ্ছে। ইতিমধ্যেই আলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে গরম ক্রমশ বাড়বে।

এমনকী সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এক নজরে দেখে নিন কলকাতা এবং উত্তরবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা (west bengal weather update) ।

Weather

West Bengal Weather Update: এক নজরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

মৌসম ভবন ইতিমধ্যে পূর্বাভাসে (West Bengal Weather Update) জানিয়েছে, দেশের অন্যান্য রাজ্যের সঙ্গেই বাংলাতেও তাপমাত্রা বাড়বে। দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া থাকবে বলেও জানানো হয়েছে। আজ সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিগতে কড়া রোদ। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকী ৩ থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। শুধু তাই নয়, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার অবস্থা

কলকাতাতেও আগামী ২৪ ঘণ্টায় গরম আরও বাড়বে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের (West Bengal Weather Update) তরফে। ইতিমধ্যে তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে বলেই জানানো হয়েছে। ফলে বসন্তেই একেবারেই গলদঘর্ম অবস্থা হতে চলেছে মানুষের। আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনাও নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

West Bengal Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া?

অন্যদিকে উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে (West Bengal Weather Update) । কয়েকটি জেলায় এই বৃষ্টি হবে বলে পূর্বাভাস। তবে ৭ তারিখের পর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টীর পরিমান। ঠান্ডার আমেজ কেটে গিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+