এখনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম, এই আবহাওয়া কতদিন, জেনে নিন

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দুএক জায়গায় রয়েছে কুয়াশায় দাপট। সরস্বতী পুজো পর্যন্ত চলবে এমনই আবহাওয়া জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নভেম্বরে তাপমাত্রার পারদ কিছুটা কমে। কিন্তু ডিসেম্বর জুড়ে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বগামীই ছিল। এমন কী বর্ষশেষেও তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশি। তবে নতুন বছরের প্রথম সপ্তাহেই তাপমাত্রা কমে যায়। এমন কী তা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। দেওয়া হয় শৈত্যপ্রবাহের সতর্কতা।

উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট ছিল টানা। তবে পশ্চিমের একাধিক জেলায় বেশ কয়েকদিন ধরে ছিল শৈত্যপ্রবাহের সতর্কতা।

পৌষ সংক্রান্তি কাটিয়ে, রাজ্য এখন সরস্বতী পুজোর পথে। তবে ঠান্ডা বজায় রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত সরস্বতী পুজো পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে।

এখনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম, এই আবহাওয়া কতদিন, জেনে নিন

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা

  • দার্জিলিং ৩ ডিগ্রি
  • জলপাইগুড়ি ১০.২ ডিগ্রি
  • কোচবিহার ৭.৬ ডিগ্রি ( -২)
  • মালদহ ১০ ডিগ্রি (-২)
  • বহরমপুর ১০.২ ডিগ্রি (-২)
  • শ্রীনিকেতন ৭.৭ ডিগ্রি (-৪)
  • আসানসোল ১০.১ ডিগ্রি
  • বাঁকুড়া ১০.২ ডিগ্রি
  • বর্ধমান ১১ ডিগ্রি
  • কৃষ্ণনগর ১০ ডিগ্রি
  • ডায়মন্ডহারবার ১০.৪ ডিগ্রি
  • দিঘা ১০.৮ ডিগ্রি
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+