রাজ্যপাল রাজ্যের তৈরি খসড়া পড়বেন কেন, তথাগতের টুইটে নয়া মোড় ভাষণ-বিতর্কে
রাজ্যপাল রাজ্যের তৈরি খসড়া পড়বেন কেন, তথাগতের টুইটে নয়া মোড় ভাষণ-বিতর্কে
রাজ্যপালকে কেন রাজ্যের তৈরি খসড়া পড়তে হবে বাজেট বক্তৃতায়। তা নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের তৈরি খসড়া পড়তে অস্বীকার করেছেন। তারপর থেকেই দ্বৈরথ শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের তীব্র সমালোচনা করায় পাল্টা নিশানা করছেন তথাগত রায়।

তথাগত রায়ের টুইটে রাজ্যের দিকে প্রশ্ন
বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইট করে রাজ্যের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জবাব চেয়েচেন ব্রাত্য বসু বা অন্য কারও কাছ থেকে। এই ইস্যুতে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন রাজ্যপাল বর্তমানে বিজেপি নেতা তথাগত রায়। তিনি ত্রিপুরার রাজ্যপাল ছিলেন, ছিলেন মেঘালয়ের রাজ্যপালও। সেই অভিজ্ঞতা দিয়েই চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যকে।

টুইটে কী লিখলেন তথাগত রায়
তথাগত রায় টুইটে লেখেন, 'ব্রাত্য বসু বা অন্যান্যরা কি দয়া করে দেখিয়ে দেবেন কোথায় লেখা আছে যে সরকার যা খসড়া করে দেবে, রাজ্যপালকে তা অবিকল পড়তে হবে? ধরমবীর যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তখনও তিনি পড়েননি। আমি যখন ত্রিপুরার রাজ্যপাল আমিও পড়িনি। কিছু এমএলএ গলা ফাটিয়ে চেঁচিয়েছিলেন। তা চেঁচান।'

রাজ্যপাল ও রাজ্যের মধ্যে সংঘাত
রাজ্যপাল ও রাজ্যের মধ্যে সংঘাত নতুন কোনও বিষয় নয়। এ রাজ্যে জগদীপ ধনখড় রাজ্যপাল হয়ে আসার পর তা চূড়ান্ত আকার নিয়েছে। সম্প্রতি রাজ্যপালের অপসারণ চেয়ে পদক্ষেপও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকী বিধানসভার অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষের কাছে এই মর্মে আবেদন করেছেন।

তথাগত রায়ের চ্যালেঞ্জ ব্রাত্য বসুকে
এরই মধ্যে রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। প্রথামতো রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে বাজেট অধিবেশন। কিন্তু রাজ্যের খসড়া অনুযায়ী বাজেট ভাষণ পড়তে অস্বীকার করায় বিতর্ক নতুন রূপ নিয়েছে। এই মর্মে ব্রাত্য বসু সম্প্রতি সমালোচনা করেন রাজ্যপালের। তার পাল্টা তথাগত রায় চ্যালেঞ্জ ছুড়ে দেন ব্রাত্যকে।












Click it and Unblock the Notifications