স্বাস্থ্যসাথী প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শুরু উত্তর দিনাজপুরে

পুরসভা নির্বাচন আসার আগে থেকেই জোর কদমে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের স্বাস্থ্যসাথী প্রকল্পের মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের শুভ সূচনা করল উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা।

স্বাস্থ্যসাথী প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শুরু

রায়গঞ্জ পুরসভার মাতৃসদনে স্বাস্থ্যসাথী প্রকল্প সুবিধা প্রদানের শুভ সূচনা করলেন রায়গঞ্জের বর্ষিয়ান চিকিৎসক রাসবিহারী ঘোষ। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বাস্থ্য বিভাগ বরুন ব্যানার্জী, কাউন্সিলর অভিজিৎ সাহা, রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রদীপ মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তি।

বর্তমানে রায়গঞ্জ পুরসভার মাতৃসদনে মেটারনিটি বিভাগ থাকলেও আগামীতে শল্য বিভাগ চালু করে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বাস্থ্য বরুন ব্যানার্জী।জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অন্তর্গত রায়গঞ্জ পুরসভার মাতৃসদন ও বহির্বিভাগে পুর এলাকার দুস্থ ও গরীব প্রসূতী মায়েরা চিকিৎসা পেয়ে আসছেন।

এবার সেই মাতৃসদনেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী শুভ সূচনা করা হল। এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডধারী রায়গঞ্জ পুর এলাকার প্রসূতী মায়েরা একেবারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানালেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল বরুন ব্যানার্জী বলেন এই মুহূর্তে রায়গঞ্জ পুরসভার মাতৃসদনে প্রসূতিরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন। পুরসভার পক্ষ থেকে এই মাতৃসদনে সার্জিক্যাল বিভাগ চালু করা হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+