' অনেকেই কর্মসূচি ঘোষণা করে পগারপার', নন্দীগ্রামের সভা নিয়ে শুভেন্দুর হালকা চালে খোঁচা মমতাকে
' অনেকেই কর্মসূচি ঘোষণা করে পগারপার', নন্দীগ্রামের সভা নিয়ে শুভেন্দুর হালকা চালে খোঁচায় মমতা
চেনা মেজাজেই এদিন নন্দীগ্রামের সভা থেকে মমতাকে টার্গেটে রেখে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি আগেই বলেছিলেন, ৭ তারিখ নন্দীগ্রামের সভায় মমতা যে বক্তব্য রাখবেন, তার জবাব তিনি ৮ তারিখের সভা থেকে দেবেন। তবে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ৭ তারিখ তাঁর নন্দীগ্রামের সভা বাতিল করেন। এরপরই মমতাকে একহাত নেন শুভেন্দু।

শুভেন্দুর তোপ
' অনেকে কর্মসূচি ঘোষণা করে পগারপাড়, বলছে পরে করব।' এই বক্তব্য রেখেই শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন যে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তাঁর টার্গেট চিলেন মমতাই। তিনি , এপ্রসঙ্গে মনে করিয়ে দেন যে মমতার আগামী ৭ জানুয়ারি সভা করার কথা ছিল। তবে তা মমতা বাতিল করার পরই তাঁকে টার্গেটে নেন শুভেন্দু।

শুভেন্দুর খোঁচা
জমি ছাড়ার পাত্র যে শুভেন্দু অধিকারী নন, তা স্পষ্ট করেছেন এই দাপুটে নেতা। তাঁর ইঙ্গিত, ৭ ডিসেম্বরে মমতার সভার পর তাঁর যে উত্তর দেওয়ার কথা ছিল, তা তিনি ৮ ডিসেম্বর দেবেন বললেও, পরে মমতা আবার যখন সভা করবেন,তারপর পাল্টা সভায় শুভেন্দু জবাব দেবেন। এপ্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য ' পরে সভা করলে আবার করব (সভা)...'।

৮ ডিসেম্বরের সভা নিয়ে তোপ
'আমি ৮ তারিখ সভা করব। আশা করি নন্দীগ্রামের ১৭ টি ব্লক থেকে ১ লক্ষ লোক হবে (অনুগামীরা বলে উঠলেন ২ লক্ষ লোক হবে)। ' এই বার্তা দিয়ে শুভেন্দু জানান দেন যে ৮ জানুয়ারি নন্দীগ্রামের সভা তাঁর কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। যার আগে মমতার সভা বাতিল , শুভেন্দপকে বাড়তি মাইলেজ দিয়েছে বলে দাবি অনেকের।

৭ জানুয়ারি মমতার সভা
৭ জানুয়ারি মমতার সভা করার কথা ছিল নন্দীগ্রামে। সেখানে শুভেন্দুর পরিবারের ৩ সদস্য উপস্থিত থাকবেন কী না, তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। তবে, তার মাঝেই মমতা সভা বাতিল করেন। আর তা নিয়ে তোপ দাগেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications