সন্ত্রাসের অভিযোগে বিধাননগর কমিশনারেট অভিযান বিজেপির, রাস্তায় বসে পড়লেন শুভেন্দু
আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর পুরসভাতে ভোট রয়েছে। আর এর আগে দফায় দফায় উত্তেজনা বিধাননগরে। বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ। কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আর সন্ত্রাসের অভিযোগেই
আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর পুরসভাতে ভোট রয়েছে। আর এর আগে দফায় দফায় উত্তেজনা বিধাননগরে। বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ। কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আর এহেন সন্ত্রাসের অভিযোগেই বিধাননগর কমিশনারেট ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারীর।

আর এহেন অভিযোগ ঘিরেই কমিশনারেটের সামনে কার্যত ধন্ধুমার অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যাপক পুলিশের প্রস্তুতি। যদিও ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সেখানে।
গত কয়েকদিন আগে বিধাননগর কমিশনারেট ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই মতো আজ সোমবার সকাল থেকেই এই মিছিলের প্রস্তুতি চলছিল বিজেপির তরফে। মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। প্রায় এক হাজারেরও বেশি নেতা-কর্মীদের নিয়ে এই মিছিল ইতিমধ্যে কমিশনারেটের সামনে পৌঁছে গিয়েছে।
যদিও সেখানে পৌঁছতেই পুলিশের তরফে বিজেপির এই মিছিল আটকে দেওয়া হয়। গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়।
জানা যাচ্ছে, কমিশনারেটের সামনেই বসে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন আগেই পুলিশ কমিশনারেটকে এই বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু উনি আজ পালিয়ে গেলেন বলে অভিযোগ বিরোধী দলনেতার।
শুধু তাই নয়, তাঁর মতে, সাতদিনেরও বেশি সময় হয়ে গিয়েছে সল্টলেকে বিজেপি দফতর ভাংচুরের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। নির্দিষ্ট করে তিনজনের বিরুদ্ধে অভিযোগও জানানো হয়েছিল বলেও দাবি তাঁর। কিন্তু সাতদিন কেটে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ।
এমনকি এই বিষয়ে পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে তদন্ত চলছে। এই বিষয়ে কড়া ব্যবস্থা না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে বিজেপি হাটবে বলেও হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গটা শেষ করে দিয়েছে পিসি-ভাইপো। সবাই মিলে রুখে দাঁড়ান। না হলে পশ্চিমবঙ্গটা শেষ হয়ে যাবে বলে মত বিরোধী দলনেতার।
অন্যদিকে, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে বিধাননগরে উতেজনা। গত কয়েকদিন আগেই বিজেপি নেতা-কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি বিজেপি দফতর ভাংচুর করা হয়েছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এই বিষয়ে কোনও ব্যবস্থাই পুলিশের তরফে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

Recommended Video
এমনকি বারবার এই বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আর এই কারনের বিজেপির এহেন কর্মসূচি বলে দাবি বিজেপির। যদি এরপরেও কোনও ব্যবস্থা নেওয়া না হয় এরপর আরও বৃহত্তর আন্দোলন। কার্যত শুভেন্দুর বক্তব্যেই শোনা যায় অন্যান্য বিজেপি নেতাদের মুখেও।












Click it and Unblock the Notifications