"ওনার চিকিৎসা দরকার", মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

" ওনার চিকিৎসার দরকার।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে বৈঠক করেছেন। উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তারপর থেকেই বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের একটা অংশ মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন।

মুখ্যমন্ত্রী কীভাবে এই বক্তব্য রাখতে পারেন? গতকাল, ৯ সেপ্টেম্বর এক মাস পূর্ণ হয়েছে আরজি করের নির্যাতিতার ঘটনার। দোষীদের সকলের পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত কতটা এগলো? তাই নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা চলছে। শুনানির দিন মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন নবান্ন থেকে।

suvendu adhikari

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য ভাইরাল হয়েছে। ট্রলিং শুরু হয়েছে। সেই বক্তব্য নিয়ে বিরোধিতাও চলছে সমানভাবে। আজ শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কটাক্ষ করেছেন। " ওনার চিকিৎসা দরকার।" এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী।

জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে স্যালুট জানিয়েছেন শুভেন্দু। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি তুলে কাজে ফিরতে বলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের। তাঁরা কাজ না করলে হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো নষ্ট হচ্ছে। এই কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিলে, সেই সম্পর্কে তাদের কিছু বলার থাকছে না।

সুপ্রিম কোর্টের বক্তব্য ভালোভাবে গ্রহণ করেননি আন্দোলনরত চিকিৎসকরা। আজ আবার স্বাস্থ্যভবন অভিযান করবেন আন্দোলনকারীরা। শুধু তাই নয়, গণ ইস্তফা দেওয়ার কথাও জানানো হয়েছে। পাঁচ দফা দাবির কথাও বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন ডামাডোল তৈরি হবে। এই আশঙ্কাও করছে ওয়াকিবহাল মহল। শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি থমকে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে স্যালুট জানান।

এদিন সকালেই শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দর পৌঁছে গিয়েছিলেন। বিমানে তিনি বাগডোগরা উড়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+