বিজেপির বিপর্যয় কেন একুশের নির্বাচনে, কেন্দ্রওয়াড়ি ময়নাতদন্তের আর্জি শুভেন্দুর

বিজেপির বিপর্যয় কেন একুশের নির্বাচনে, কেন্দ্রওয়াড়ি ময়নাতদন্তের আর্জি শুভেন্দুর

২০২১-এ বিজেপির বিপর্যয় হয়েছে বাংলার নির্বাচনে। কিন্তু কেন নির্বাচনের আগে পরিবর্তনের হাওয়া তুলেও মিলিয়ে গেল বিজেপি। তার কারণ খুঁজে বের করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ রাউন্ডে হারিয়ে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার তিনি দাবি তুললেন কেন্দ্র ধরে ধরে ময়নাতদন্তের।

কেন্দ্র ধরে ধরে ময়নাতদন্তের আর্জি

কেন্দ্র ধরে ধরে ময়নাতদন্তের আর্জি

মঙ্গলবার রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সামনেই তিনি হারের কারণ জানতে কেন্দ্র ধরে ধরে ময়নাতদন্তের আর্জি জানান। শুভেন্দু এই ময়নাতদন্তের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে চান বলেও বৈঠকে জানান। শুভেন্দু জানান, যিনি যত বড় নেতাই হন না কেন, তাঁর নিজের এলাকায় সময় দিতে হবে। নিজের বুথে তিনি যেন জয় পান।

লক্ষ্যের তিনভাগের একভাগ আসন

লক্ষ্যের তিনভাগের একভাগ আসন

উল্লেখ্য, বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে ১২১টি বিধানসভা আসনে এগিয়েছিল। কিন্তু ২০২১-এ সেই প্রতিফলন দেখা যায়নি। বিজেপি মাত্র ৭৭টি আসনে জয়লাভ করতে সমর্থ হয়। বিজেপি স্বপ্ন দেখেছিল ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসতে। কিন্তু তার ধারেকাছে পৌঁছতে পারেনি বিজেপি। আটকে গিয়েছিল লক্ষ্যের তিনভাগের একভাগ আসনেই।

কেন লক্ষ্যপূরণে ব্যর্থ হল বিজেপি

কেন লক্ষ্যপূরণে ব্যর্থ হল বিজেপি

কেন এমন হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপি ফলাফল প্রকাশের প্রায় দু-মাস পরে কার্যকারিণী বৈঠকে বসল। সেখানে বিজেপির বিপর্যয়ের কারণ নিয়ে আলোচনা হল। প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, দল আগের তুলনায় ভালো ফল করেছে ঠিকই। কিন্তু কেন লক্ষ্যপূরণে ব্যর্থ হল তা খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে কেন্দ্র ধরে ধরে ময়নাতদন্ত করতে হবে।

নতুন বিধায়কদের একদিনের প্রশিক্ষণ

নতুন বিধায়কদের একদিনের প্রশিক্ষণ

এ প্রসঙ্গেই শুভেন্দু প্রস্তাব দিলেন, বিজেপির নতুন বিধায়কদের একদিনের প্রশিক্ষণ দিতে হবে। নতুন বিধায়কদের বিধানসভার নিয়ম এবং কীভাবে শাসকদলের মোকাবিলা করতে হবে, তা শেখানোর জন্য ওই প্রশিক্ষণ শিবির হবে হেস্টিংসে বিজেপির সদর দফতরে। সেই শিবিরে উপস্থিত থাকার জন্য দিলীপ ঘোষকে অনুরোধ করেন শুভেন্দু। মনোজ টিগ্গা ছাড়াও তৃণমূল ছেড়ে আসা জটু লাহিড়ী ও সব্যসাচী দত্তকেও আহ্বান জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+