নরেন্দ্র মোদী কাশ্মীরকে সোজা করেছেন, NHRC-র রিপোর্ট নিয়ে মমতার সরকারকে হুঁশিয়ারি শুভেন্দুর

নরেন্দ্র মোদী কাশ্মীরকে সোজা করেছেন, NHRC-র রিপোর্ট নিয়ে মমতার সরকারকে হুঁশিয়ারি শুভেন্দুর

জাতীয় মানবাধিকার কমিশনের (national human rights commission) রিপোর্ট সামনে আসার পরে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) বলেছিলেন, হিমশৈলের চূড়া মাত্র। বলেছিলেন অনেক নাম বাদ পড়ে গিয়েছে। এবার তিনি বললেন, জাতীয় মানবাধিকার কমিশনকে তো বিজেপি আনেনি। আদালতই তাদেরকে পাঠিয়েছে।

ইতিমধ্যেই রিপোর্ট ফাঁস

ইতিমধ্যেই রিপোর্ট ফাঁস

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে ৫০ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতের কাছে। যদিও এই রিপোর্টের কিছু অংশ ইতিমধ্যে্ই প্রকাশিত হয়ে গিয়েছে। সেখানে সিংসা থামাতে প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় শাসকদলের বিধায়কদের কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় স্থান দেওয়া হয়েছে। রিপোর্টে সিবিআই তদন্তের সুপারিশও করা হয়েছে।

তৃণমূলকে নিশানা শুভেন্দুর

তৃণমূলকে নিশানা শুভেন্দুর

এব্যপারে তৃণমূলকে নিশানা করতে গিয়ে বিরোধী দলনেতা বলেছেন, তালিকা থেকে অনেক গুণ্ডার নাম বাদ চলে গিয়েছে। এছাড়াও অনেক দলদাস পুলিশের নামও বাদ গিয়েছে। যা নিয়ে আগামী দিনে তিনি বলবেন বলেও জানিয়েছেন।

 রাজ্য সরকারকে হুঁশিয়ারি

রাজ্য সরকারকে হুঁশিয়ারি

এব্যাপারে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। যা খুশি তাই করে পার পাওয়া যাবে না। ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদী কাশ্মীরকে সোজা করে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ডাললেকের ধারে এখন তেরঙ্গা পতাকা ঝোলে, কিন্তু সবুজ পতাকা দেখা যায় না। বিরোধী দলনেতা বলেছেন, দেশের সংবিধান আইনের শাসনের ওপরে দাঁড়িয়ে আছে। এনএইচআরসির রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন রয়েছে।

 এনএইচআরসিকে ধন্যবাদ জানিয়েছিলেন শুভেন্দু

এনএইচআরসিকে ধন্যবাদ জানিয়েছিলেন শুভেন্দু

এর আগে অবশ্য রিপোর্টের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে তাঁর অভিযোগ ছিল, বিভিন্ন জেলায় এখনও বিজেপি কর্মীদের ওপরে হামলা করা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র-সহ একের পর এক পুলিশ আধিকারিককে ফোন করা হলেও তাঁরা কোনও রকমের ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছিলেন তিনি। এইসব পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছিলেন তিনি। ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশের ওয়েবসাইটে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+