বিজ্ঞাপন বিতর্কে যোগী সরকারের হয়ে ব্যাট ধরলেন শুভেন্দু! মমতার সরকার দেউলিয়া হওয়ার পথে, পাল্টা আক্রমণ

বিজ্ঞাপন বিতর্কে যোগী সরকারের হয়ে ব্যাট ধরলেন শুভেন্দু! মমতার সরকার দেউলিয়া হওয়ার পথে, পাল্টা আক্রমণ

উত্তর প্রদেশের (uttar pradesh) যোগী সরকারের (yogi govt) বিজ্ঞাপন বিতর্ক (advertisement controversy) নিয়ে ব্যাট ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) । এব্যাপারে তিনি টুইট করে সংবাদ মাধ্যমের ভুল স্বীকার করার বিবৃতির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

বিতর্ক যখন বিজ্ঞাপন নিয়ে

বিতর্ক যখন বিজ্ঞাপন নিয়ে

এদিন সকালে উত্তর প্রদেশ সরকারের একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের সূত্রপাত। সর্বভারতীয় এক সংবাদপত্রের পাতাজোড়া বিজ্ঞাপনে যোগী আদিত্যনাথের ছবি। সেখানে লেখা ট্রান্সফর্মিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ। বিজ্ঞাপনের বাঁক দিকে যোগী আদিত্যনাথের বড় একটি ছবি। ডান দিকে রয়েছে উত্তর প্রদেশের উন্নয়নের খতিয়ান। এই পর্যন্ত ঠিক ছিল। গোল বেঁধেছে, উন্নয়ন বলতে যে ছবি দেওয়া হয়েছে তা নিয়ে। সেখানে কলকাতার মা উড়ালপুলের ছবি দেওয়া হয়েছে। যা নিয়ে তোলপাড় এই রাজ্য তথা দেশের রাজনৈতিকমহল।

তৃণমূলের কটাক্ষ

তৃণমূলের কটাক্ষ

এদিন এনিয়ে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অনেকেই কটাক্ষ করেন দিনভর। তালিকায় রয়েছেন, মহুয়া মৈত্র, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ অনেকেই। সাংবাদিক সম্মেলন করে তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্র্যায়েন বলেন, উত্তর প্রদেশের যোগী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকেই স্বীকৃতি দিয়েছে। সেই কারণে ধন্যবাদ জানান ডেরেক। তিনি কটাক্ষ করে বলেছেন, ভোটের আগে এই রাজ্যে এসে বলেছিলেন, এখানে কোনও কাজ হয়নি, এবার নিজের রাজ্যের বিজ্ঞাপনের জন্য এখানকার ছবি ব্যবহার করতে হল।

ভুল স্বীকার পত্রিকা গোষ্ঠীর

ভুল স্বীকার পত্রিকা গোষ্ঠীর

যদিও বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই ভুল স্বীকার করে নেয় ইন্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী। তাদের তরফে বলা হয়েছে, উত্তরপ্রদেশ নিয়ে করা বিজ্ঞাপনের প্রচ্ছদ কোলাজে অসাবধানবশত ভুল ছবি ব্যবহার করা হয়েছে। যে ভুল তাদের কাগজের মার্কেটিং ডিপার্টমেন্টের। ভুলের জন্য পত্রিকা গোষ্ঠী ক্ষমাও চেয়ে নেয়। পাশাপাশি তারা জানায়, তাদের সমস্ত ডিজিটাল এডিশন থেকে এই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।

জবাব শুভেন্দু অধিকারীর

জবাব শুভেন্দু অধিকারীর

এদিন পাল্টা জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী, টুইটে বলেছে, ভুয়ো প্রচারের পাণ্ডারা সংবাদপত্রের একটি ভুল বিজ্ঞাপন নিয়ে মেতেছেন। যে কাগজে সেই বিজ্ঞাপন ছাপা হয়েছিল, সেই পত্রিকা গোষ্ঠীর স্বীকারোক্তি দিয়ে টুইট করে তিনি দাবি করেন, উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার উন্নয়নের সাক্ষ্য বহন করছে। উত্তর প্রদেশ সরকারের এজন্য কোনও রাজ্যের কাছ থেকে ধার (ছবিও হতে পারে) করার প্রয়োজন নেই। প্রশাসনিক অব্যবস্থায় রাজ্য সরকার দেউলিয়া হওয়ার পথে বলেও কটাক্ষ করেছেন তিনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+