প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাজের তফাত রয়েছে মমতার, মুখ্যমন্ত্রীর অভিযোগের কড়া জবাব শুভেন্দুর

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাজের তফাত রয়েছে মমতার, মুখ্যমন্ত্রী অভিযোগের কড়া জবাব শুভেন্দুর

করোনা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) সঙ্গে হওয়া বৈঠকের পর একাধিক অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। প্রায় সঙ্গে সঙ্গেই তার কড়া জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন তিনি কটাক্ষ করে বলেছেন, প্রশাসনে আগ্রহ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠকের পরে অভিযোগ করেন, করোনা নিয়ে হওয়া বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি। ওই বৈঠককে সুপারফ্লপ এবং ক্যাজুয়াল মিটিং বলেও কটাক্ষ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, যা হয়েছে, সেটা ওয়ানওয়ে কমিউনিকেশনও নয়। এটা ছিল একটা ওয়ানওয়ে ইনসালটেশন।

প্রশাসনে আগ্রহ নেই

প্রশাসনে আগ্রহ নেই

সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর অভিযোগের পরে পাল্টা জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী ফের একবার প্রশাসনের প্রতি তাঁর অনাগ্রহ দেখালেন। এটাই তাঁর ঘরানা। এবার তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে জেলার আধিকারিকদের বৈঠকেরও রাজনীতিকরণ করলেন। যেখানে করোনার বিরুদ্ধে লড়াই নিয়ে কথা হয়েছে।

রাজনীতি করতে চাইছেন মমতা

রাজনীতি করতে চাইছেন মমতা

তিনি বলেন, রাজ্যের করোনা পরিস্থিতি দুঃখজনক। মুখ্যমন্ত্রী রাজনীতিরে খেলা খেলতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। কটাক্ষ করে তিনি টুইটারে বলেন তৃণমূল এখনও জয়ের আনন্দে রয়েছে, আর বিরোধীদের টার্গেট করছে। তারা এখন কাজ করতে নামলেই ভালো, কারণ পশ্চিমবঙ্গের মহান মানুষের দেখছেন।

 মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর কাজের তফাত

মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর কাজের তফাত

মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর কাজের তফাতও করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে নিয়ে কাজ করতে চান। কেননা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নন। নিজের পুরনো নেত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি (মমতা) সংঘাতে বিশ্বাসী।
শুভেন্দু অধিকারী এদিন প্রধানমন্ত্রীর বৈঠকের খতিয়ান দিয়ে বলেছেন, সাতটি রাজ্যের প্রশাসনিক আধিকারিক যাঁরা এদিন কথা বলেছেন, তাদের মধ্যে পাঁচটি রাজ্যই হল অবিজেপি শাসিত। সেই রাজ্যগুলি হল ছত্তিশগড়, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ।

আগের বৈঠকগুলিতে ছিলেন না মমতা

আগের বৈঠকগুলিতে ছিলেন না মমতা

শুভেন্দু অধিকারী অপর একটি টুইটে বলেছেন, গত কয়েকমাসে মুখ্যমন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই বৈঠকগুলির মধ্যে কটিতে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারী নিজেই উত্তর দিয়ে বলেছেন, কোনওটাতেই নয়। তাই এবার তিনি প্রধানমন্ত্রী এবং জেলাশাসকদের বৈঠকেই হাইজ্যাক করতে চাইছেন কথা বলার সুযোগ না পেয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+