কাঁথি থেকে বিজেপিতে যোগ দেবেন ভাই সৌমেন্দু সহ ৫ হাজার তৃণমূল সমর্থক! নন্দীগ্রাম থেকে অভিষেককে জবাব শুভেন্দুর

কাঁথি থেকে বিজেপিতে যোগ দেবেন ভাই সৌমেন্দু সহ ৫ হাজার তৃণমূল! নন্দীগ্রাম শুভেন্দুর হুঙ্কার

নন্দীগ্রামে শুভেন্দুর প্রথম রোড শোর দিনই বিজেপি কর্মীদের ওপর আক্রমণ শানানো হয়। সেই ঘটনায় কাঠগড়ায় রাখা হয় তৃণমূলকে। সেই ঘটনার প্রতিবাদে এদিন নন্দীগ্রামে প্রতিবাদ সভা শুভেন্দুর। তাই এই সভাকে তিনি জনসভা বলতে নারাজ। তিনি বলেন, এদিন কেবল গ্রামবাসী ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তিনি।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেন্দুর বোমা!

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেন্দুর বোমা!

আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেন্দু অধিকারী কার্যত মিজের হোম টার্ফ থেকে বোমা ফাটিয়ে একের পর ক বার্তায় তৃণমূলকে বিদ্ধ করেন। তিনি সাফ ভাষায় বলেন, বিজেপি কর্মীগের ভয় পাচ্ছে তৃণমূল। তৃণমূল বুঝে গিয়েছে পায়ের তলার মাটি সরে গিয়েছে।

অভিষেককে জবাব শুভেন্দুর

অভিষেককে জবাব শুভেন্দুর

রবিবার ডায়মন্ডহারবারে নিজের গড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগেছিলেন। চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, শুভেন্দু অধিকারী নিজের ঘরেই পদ্ম ফোটাতে পারেননি। যার জবাবে শুভেন্দু বলেছিলেন, রামনবমী বাসন্তী পুজো দেরি আছে। পাশাপাশি, তাঁর দাবি ছিল শান্তিকুঞ্জে পদ্ম ফুটবেই। এদিকে, এরপরই অভিষেকের ডায়মন্ডহারবারের সভার জবাব নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দেন শুভেন্দু। জানান সৌমেন্দুর কথা।

 আজই 'মাইনাস'!

আজই 'মাইনাস'!

শুভেন্দু অধিকারী সাফ জানান, আজই কার্যত তৃণমূলকে শেষ করে দিতে চলেছেন তিনি। জানান ভাই সৌমেন্দু সহ ৫ হাজার তৃণমূল কর্মী আজ কাঁথিতে বিজেপিতে যোগ দিচ্ছেন। সৌমেন্দু ছাড়াও, এইদিন যোগ দেবেন আরও কিছু কাউন্সিলার। আর এই ৫ হাজারের হাত ধরে বিজেপির ঘরে আরও ২০ হাজার ভোট ঢুকবে। যা গত নির্বাচনে বিজেপি-তৃণমূলের কিছু ভোট অঙ্কের ব্যবধান মীমাংসা করে দেবে।

কাঁথি থেকে তৃণমূল সাফ!

কাঁথি থেকে তৃণমূল সাফ!

নিজের বক্তব্যের সূত্রেই শুভেন্দু অধিকারী বলেন, কাঁথি থেকে তিনি 'ঝেঁটিয়ে' তৃণমূল কর্মীদের ঘরে তুলবেম। ফলে আজই 'ফাইনাল'। এরপর তৃণমূলে আর কিছু থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+