Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বঙ্গ-BJP সভাপতি হওয়ার আগে, সংঘে একাধিক দায়িত্ব পালন করেছেন সুকান্ত মজুমদার

বঙ্গ-BJP সভাপতি হওয়ার আগে, সংঘে একাধিক দায়িত্ব পালন করেছেন সুকান্ত মজুমদার

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে একটা শব্দ ব্যবহার হয় 'সংঘায়ু', অর্থাৎ কোনও ব্যক্তি কত বছর সংঘে অতিবাহিত করেছেন৷ বিজেপির নতুন বঙ্গ-সভাপতি সুকান্ত মজুমদারের বয়স ৪১ বছর। আরএসএস সূত্রের খবর সুকান্তবাবুর 'সংঘায়ু' ৩৫ বছরের। অর্থাৎ প্রায় ৬ বছর বয়স থেকেই সংঘের শাখায় আসতেন সুকান্ত মজুমদার৷ বালুরঘাটে যেখান থেকে তিনি সাংসদ সেখানেই ছোটবেলায় সংঘের শাখায় হাতেখড়ি তাঁর। এরপর সময়ের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন সাংগঠনিক গুরুদায়িত্ব সামলেছেন পেশায় অধ্যপক সুকান্ত মজুমদার৷

ছোটবেলা থেকেই RSS-এর শাখায় যেতেন সুকান্ত মজুমদার

ছোটবেলা থেকেই RSS-এর শাখায় যেতেন সুকান্ত মজুমদার

বালুরঘাটে একসময় তাঁর সঙ্গে সংঘের কাজে যুক্ত ছিলেন এরকম এক রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রচারক জানান ব্যক্তিগত জীবনে ভীষণই মাটির কাছে থাকা মানুষ সুকান্তবাবু। পেশাগত এবং রাজনৈতিক ক্ষেত্রেও বড় সাফল্যের পর শাখায় বিভিন্ন কর্মসূচিতে এলে ঝাঁট দেওয়া থেকে চেয়ার সাজানোর মতো যে কোনও দায়িত্ব সামলাতেন সুকান্ত মজুমদার৷

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে এর আগে আর কোন কোন দায়িত্ব সামলেছেন সুকান্ত মজুমদার?

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে এর আগে আর কোন কোন দায়িত্ব সামলেছেন সুকান্ত মজুমদার?

আরএসএস সূত্রের খবর, উত্তরবঙ্গে কলেজ ছাত্র প্রমুখের দায়িত্বে ছিলেন সুকান্ত। এরপর
নিজের জেলার সহ সম্পর্ক প্রমুখ। এবং বিজেপিতে পা রাখার আগে উত্তরবঙ্গ প্রান্তের সহ বৌদ্ধিক প্রমুখের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন পেশায় বোটানির অধ্যাপক সুকান্ত মজুমদার৷ এছাড়াও সংঘের দ্বিতীয় বর্ষের (ক্যাম্প) সম্পন্ন করেছেন তিনি৷

সংঘ থেকেই বিজেপিতে পাঠানো হয় তাঁকে!

সংঘ থেকেই বিজেপিতে পাঠানো হয় তাঁকে!

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে একটি জনপ্রিয় কথা রয়েছে, 'সংঘ কুছ নহি করেগা, স্বয়ং সেবক কুছ নহি ছোড়েগা।' অর্থাৎ সংঘ নিজে থেকে কিছুই করবে না, আবার স্বয়ং সেবকরা সবকিছু করবে। আজ বলে নয় বিজেপির জন্ম লগ্ন থেকেই অটলবিহারী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নেতা বিজেপি ও দেশকে উপহার দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ৷ এ নিয়ে একবার এক সাংবাদিক সরসংঘ চালক মোহন ভগবতকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা শুধু বিজেপিকেই নেতা দেন অন্য রাজনৈতিক দলকে দেন না কেন? অথচ আপনারা বলেন সংঘ অরাজনৈতিক! মোহন ভাগবত হাসতে হাসতে বলেছিলেন যে বিজেপিই একমাত্র দল যারা আমাদের পরামর্শ এবং লোকের সাহায্য চায়। অন্য কোনও দল চায় না৷ চাইলে নিশ্চয় পাঠাবো আমরা৷ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সংঘের দায়িত্ব এবং পদ মুক্ত হয়ে বিজেপওতে পা রেখেছেন সুকান্ত মজুমদার৷ তারপর দিলীপ ঘোষের মতো প্রাক্তন সংঘ প্রচারকের হাত থেকে রাজ্য বিজেপির ব্যটন নিজের হাতে নিলেন তিনি৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+