ব্রিগেডে গীতাপাঠের মহাসভায় হঠাৎ বিশৃঙ্খলা, ভিড় সামলাতে নাজেহাল নিরাপত্তা

রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের মহাসমাবেশ ঘিরে তৈরি হল অপ্রত্যাশিত বিশৃঙ্খলা। মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে গিয়ে হুড়োহুড়ি শুরু হলে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। বারবার ঘোষণা করেও এগিয়ে আসা ভিড়কে পেছনে সরানো যায়নি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মাঝপথে বক্তৃতা থামাতে বাধ্য হন বাগেশ্বর বাবাও। তার আগেই সংক্ষিপ্ত ভাষণ দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এই ধর্মীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা। আরও ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ও রাহুল সিনহা। দুপুর সওয়া বারোটা নাগাদ ব্রিগেড গ্রাউন্ডে পৌঁছন রাজ্যপাল।

গীতাপাঠ উপলক্ষে ব্রিগেডে তৈরি করা হয় তিনটি মঞ্চ, মাঝখানে মূল মঞ্চ, তার দুই পাশে অপেক্ষাকৃত ছোট দুটি মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তদের উপস্থিতিতে ভরে ওঠে সভামঞ্চ। কর্মসূচিতে অংশ নেন স্বামী জ্ঞানানন্দ, স্বামী ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, সাধ্বী ঋতম্ভরা সহ একাধিক ধর্মীয় ব্যক্তিত্ব। রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও মঞ্চে ছিলেন। মতুয়া সম্প্রদায়ের একাংশের উপস্থিতিও নজরে পড়ে।

গীতাপাঠ শুরুর আগে বেদপাঠ ও কীর্তনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। দুপুর বারোটা নাগাদ শুরু হয় গীতাপাঠ। আয়োজকদের তরফে জানানো হয়েছে, গীতার প্রথম, নবম ও অষ্টাদশ অধ্যায় পাঠ করা হবে। ইতিমধ্যেই সভাস্থলে জমায়েত হয়েছে বিপুল মানুষ। আয়োজক সংস্থা 'সনাতন সংস্কৃতি সংসদ' এর দাবি, এই কর্মসূচিতে প্রায় পাঁচ লক্ষ মানুষ গীতাপাঠে অংশ নেবেন। উল্লেখযোগ্য ভাবে, ২০২৩ সালের ডিসেম্বরেও ব্রিগেডে গীতাপাঠের আয়োজন হয়েছিল, যেখানে লক্ষ্য ছিল এক লক্ষ মানুষের অংশগ্রহণ।

এদিন একসঙ্গে ব্রিগেডে প্রবেশ করতে দেখা যায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে। কিছুক্ষণ পরে পৌঁছন শুভেন্দু অধিকারী। যদিও সামনের সারিতে তাঁর জন্য নির্দিষ্ট আসন থাকলেও, সেখানে বসেননি তিনি। বিজেপি সূত্রে খবর, শুভেন্দু আসন গ্রহণ করার পর তাঁকে ঘিরে ছবি তোলার হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামলাতে তিনি শেষ পর্যন্ত মাঠের পিছন দিকে গিয়ে মাটিতে বসে পড়েন।

ধর্মীয় আবহে শুরু হওয়া এই মহাকর্মসূচি শেষ পর্যন্ত ভিড়ের চাপে কিছুটা বিশৃঙ্খল রূপ নিলেও, ব্রিগেডের মঞ্চ থেকে গীতাপাঠের আওয়াজে দিনভর ছড়িয়ে পড়ে সনাতনী অনুষঙ্গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+