তৃণমূল প্রার্থীর গ্যারান্টার! উপনির্বাচনে জিতলে কীভাবে কাজ, বললেন শুভেন্দু

প্রার্থী প্রদীপ সরকার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়গপুর সদর আসনে তৃণমূল প্রার্থী তিনি। কিন্তু প্রার্থীর হয়ে গ্যারান্টার হেভিওয়েটমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রার্থী প্রদীপ সরকার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়গপুর সদর আসনে তৃণমূল প্রার্থী তিনি। কিন্তু প্রার্থীর হয়ে গ্যারান্টার হেভিওয়েটমন্ত্রী শুভেন্দু অধিকারী। খড়গপুরের পুরপ্রধানের সমর্থনে প্রচারে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

দায়িত্ব শুভেন্দুর ওপর

দায়িত্ব শুভেন্দুর ওপর

গত লোকসভা নির্বাচনে খড়গপুর সদর বিধানসভা এলাকা থেকে বড় অঙ্কের লিড ছিল বিজেপি। সেই এগিয়ে থাকাকে সম্বল করেই এগিয়ে থাকার বার্তা দিতে চাইছে বিজেপি। কিন্তু ছাড়বার পাত্র নন শুভেন্দু। নিজের নিজে পূর্ব মেদিনীপুর হলেও, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় দলের সংগঠনের দায়িত্ব তাঁর ওপরেই রয়েছে। এবার খড়গপুর বিধানসভা উপনির্বাচনের দায়িত্ব দলের তরফে থেকে তার ওপরেই দেওয়া হয়েছে।

পাট্টা, স্বাস্থ্যসাথী নিয়ে প্রতিশ্রুতি

পাট্টা, স্বাস্থ্যসাথী নিয়ে প্রতিশ্রুতি

প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, যাঁরা এলাকায় পাট্টা পাননি তাঁদের হাতে পাট্টা তুলে দেওয়া হবে। এর আগেও পাট্টা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি যাঁরা স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেননি, তাঁদেরও প্রকল্পের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ, উন্নয়নের কোনও কাজ করেনি বিজেপি। তাই হিন্দিতেই অনেকেই বলছেন, বাত নেহি চাইয়ে, কাম চাইয়ে। বলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর এই কথা বলার সঙ্গে সঙ্গেই সভায় উপস্থিত অনেকেই হাতে তালি দেন। শুভেন্দু অধিকারী বলেন, ভাষণ কম দিয়ে বিকাশের কাজ শুরু করুন।

দলের তরফে গ্যারান্টার

দলের তরফে গ্যারান্টার

শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, তিন বছর বিধায়ক হিসেবে আর ছয় মাস সাংসদ হিসেবে এলাকায় কোনও কাজ করেছেন? তাই, তৃণমূলের কংগ্রেসের সাধারণ কর্মী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে, এলাকার হিতাকাঙ্খি হিসেবে তিনি গ্যারান্টি দিচ্ছেন, এলাকায় কাজ হবে। তিনি বলেন, ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়, নিচে পুরপ্রধান তথা বিধায়ক প্রদীপ সরকারের মধ্যে তিনি হবেন গ্যারান্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+