মমতার 'দোরগোড়া' থেকেই ভবিষ্যৎ স্থির করবেন শুভেন্দু! জল্পনা বাড়িয়ে বিবৃতি জারি

মমতার খাসতালুক থেকেই ভবিষ্যৎ স্থির করবেন শুভেন্দু! জল্পনা জিইয়ে বিবৃতি জারি

জল্পনায় জল ঢেলে দিলেন শুভেন্দু অধিকারী। রবিবার তিনি কোনও সাংবাদিক বৈঠক করছেন না। কবে তিনি সাংবাদিক বৈঠক করবেন এবং কোথায় করবেন, তা নিয়েও ইঙ্গিত করলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা। উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে বৈঠকের পর রবিবার শুভেন্দুর মুখ খোলার কথা ছিল। কিন্তু সাংবাদিক বৈঠক না করে তিনি জল্পনা আরও জিইয়ে রাখলেন।

এভাবে একসঙ্গে থাকা যায় না, শুভেন্দুর সেই বক্তব্যের পর

এভাবে একসঙ্গে থাকা যায় না, শুভেন্দুর সেই বক্তব্যের পর

শুভেন্দু অধিকারী বিগত তিনমাস ধরে জল্পনার পারদ চড়িয়েই চলেছেন। তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়ে তিনি সমান্তরাল জনসংযোগ চালিয়ে গিয়েছেন। অরাজনৈতিক মঞ্চ থেকে নানা মন্তব্য করে বার্তা দিয়েছেন। এরপর তিনি তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেও পরদিন জানিয়ে দিয়েছেন এভাবে একসঙ্গে থাকা যায় না।

শুভেন্দু ঘনিষ্ঠের বিবৃতিতে জল্পনায় জল পড়ে গেল

শুভেন্দু ঘনিষ্ঠের বিবৃতিতে জল্পনায় জল পড়ে গেল

স্বভাবতই শুভেন্দুর এই বার্তার পর রবিবার তাঁর সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনার পারদ চড়ছিল। তিনি কী বিবৃতি দেন, তৃণমূলেই থাকেন না তৃণমূল ছেড়ে বিজেপি বা অন্য কোনও দলে যোগ দেন, নাকি তিনি নতুন দল গড়েন, তা স্পষ্ট হয়ে যাবে বলে আশা করেছিল রাজনৈতিক মহল। কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠের বিবৃতিতে সেই জল্পনায় জল পড়ে গেল।

শুভেন্দু অধিকারী কবে কোথায় সাংবাদিক বৈঠক করবেন!

শুভেন্দু অধিকারী কবে কোথায় সাংবাদিক বৈঠক করবেন!

শুভেন্দু-ঘনিষ্ঠ কনিষ্ক জানান, শুভেন্দু অধিকারী আজ সাংবাদিক বৈঠক করছেন না। তবে খুব তাড়াতাড়িই তিনি জানাবেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে। তিনি দক্ষিণ কলকাতার কোনও জায়গায় সাংবাদিক বৈঠক করে সবকিছু সামনে আনবেন। তিনি কী করবেন, কোথায় যাবেন, সবকিছু স্পষ্ট হবে অচিরেই।

সাংবাদিক বৈঠকের আগে কি বিধায়ক পদে ইস্তফা

সাংবাদিক বৈঠকের আগে কি বিধায়ক পদে ইস্তফা

শুভেন্দু আগেই জানিয়েছিলেন, বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে তিনি অন্য কোনও সিদ্ধান্ত নেবেন না। কিন্তু এখনও শুভেন্দু বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফলে তাঁর ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কোনও সিদ্ধান্ত তিনি জানাননি। এখনও ধন্দ রয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতায় সাংবাদিক বৈঠকের আগে তিনি বিধায়ক পদে ইস্তফা দেন কি না, তা দেখার।

শুভেন্দু অধিকারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

শুভেন্দু অধিকারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

এদিক শুভেন্দু অধিকারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেই চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগদানের জন্য এদিন ফের আহ্বান জানিয়েছেন। শনিবার বলেছিলেন এখন কর্মচারী আছেন শুভেন্দুবাবু। বিজেপিতে এলে নেতা হবেন। এদিন বলে তৃণমূলে অনেক আম লাল হয়েছে। গাছ পাকা আমই ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+