রাজ্যে ফিরলেন কোটায় আটকে থাকা পড়ুয়ারা, মেডিকেল পরীক্ষার পর পৌঁছনো হবে বাড়িতে
রাজ্যে ফিরলেন কোটায় আটকে থাকা পড়ুয়ারা, মেডিকেল পরীক্ষার পর পৌঁছনো হবে বাড়িতে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে ফিরলেন রাজস্থানের কোটায় আটকে থাকা পড়ুয়ারা। তিনটি জোনে বাস পৌঁছনোর কথা। সকালেই তিনটি বাস আসানসোলে এসে পৌঁছেছে। সেখানেই এক দফায় মেডিকেল পরীক্ষা করানো হয় তাঁদের। তারপরে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

রাজস্থান থেকে ফিরলেন ছাত্রছাত্রীরা
করোনা লকডাউনের জেরে রাজস্থানের কোটায় আটকে ছিলেন বাংলার বেশ কয়েকজন পড়ুয়া। বুধবার রাজস্থানের কোটা থেকে ৯৫টি বাসে করে রওনা হন তাঁরা। বৃহস্পতিবার লখনউয়ে পৌঁছন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর রাজ্যের পথে রওনাদের পড়ুয়াদের বাস। শুক্রবার সকালেইআসানসোলে পৌঁছেছে বেশ কয়েকটি বাস। এছাড়াও শিলিগুড়ি এবং কলকাতাতেও পৌঁছনোর কথা একাধিক বাসের।

স্বাস্থ্য পরীক্ষা
তিনটি জোনে বাস পৌঁছনোর পর আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শুক্রবার আসনসোলে পৌঁছনোর পর প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয় পড়ুয়াদের। তারপরে তাঁদের বাড়ি ফেরার বন্দোবস্ত করা হয়। তিনটি জোনেই বাসগুলি পৌঁছনোর পর তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর বাড়ি ফিরেও তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছে।

রাজস্থান থেকে ফেরানোয় উদ্যোগী মমতা
রাজস্থানের কোটায় বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার পড়াশোনা করতে গিয়েছিলেন রাজ্যের পড়ুয়ারা। কি্তু লকডাউনের কারণে সেখানে আটকে পড়েন তাঁরা। অত্যন্ত সংকটের মধ্যেই িছলেন তাঁরা। তারপরেই অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। তিনি আশ্বাস দেন রাজ্যে ফিরিয়ে আনা হবে পড়ুয়াদের। সেই পত পদক্ষেপ করে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications