এবার গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা! থাকছে এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্স
গঙ্গাসাগরের পূণ্যার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চায় পশ্চিমবঙ্গ সরকার। সেই কারণে এয়ার অ্যাম্বুলেন্স এবং ১০০ টি ওয়াটার অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গঙ্গাসাগরের পূণ্যার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চায় পশ্চিমবঙ্গ সরকার। সেই কারণে এয়ার অ্যাম্বুলেন্স এবং ১০০ টি ওয়াটার অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে কলকাতায় আনতে যাতে কোনও অসুবিধা তৈরি না হয়, তার জন্যই এই ব্যবস্থা।

এছাড়াও সরকারের তরফ থেকে পূণ্যার্থীদের জন্য পাঁচলক্ষ টাকা করে জীবন বিমার সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যাতে মেলাকে তীর্থযাত্রীদের কাছে আরও সুবিধানজক করে তোলা যায়।
২৫ নভেম্বর মুখ্যমন্ত্রী নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক করেন। সেখানে গ্রামোন্নয়ন, বিদ্যুৎ, নগরোন্নয়ন, অগ্নিনির্বাপন দফতরের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সরকারি আধিকারিকরা।
অন্যবারের মতো এবারেও, মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার দায়িত্ব বন্টন করে দিয়েছেন মন্ত্রীদের মধ্যে। এবার মেলা শুরু হবে ১১ জানুয়ারি। আর শেষ হবে ১৫ জানুয়ারি।












Click it and Unblock the Notifications