করোনা আতঙ্কের মধ্যেই এল স্বস্তির খবর! ৪৬ জনের সোয়াব টেস্ট দেখাল আশার আলো

করোনা আতঙ্কে দেশজুড়ে লকডাউন চলছে। করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত নয় বাংলাও। ইতিমধ্যে ন-জনের শরীরে মিলেছে করোনার অস্তিত্ব। মৃত্যু হয়েছে একজনের।

করোনা আতঙ্কে দেশজুড়ে লকডাউন চলছে। করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত নয় বাংলাও। ইতিমধ্যে ন-জনের শরীরে মিলেছে করোনার অস্তিত্ব। মৃত্যু হয়েছে একজনের। এই অবস্থায় ৪৬ জনের সোয়াব টেস্টের রিপোর্ট স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্য। তাঁদের কারও রিপোর্টই ইতিবাচক আসেনি। অর্থাৎ তাঁদের শরীরে মেলেনি করোনা ভাইরাস।

করোনা আতঙ্কের মধ্যেই স্বস্তি! ৪৬ জনের সোয়াব টেস্ট নেগেটিভ

গত ২৪ ঘণ্টায় রাজ্যের ৪৬ জনের সোয়াব টেস্ট হয়। তার মধ্যে ছিলেন রাজ্যে করোনায় প্রথম মৃতের পরিবারের দু-জন। তাঁদের সোয়াব টেস্টের রিপোর্টও নেগেটিভ এসেছে। বেলেঘাটার নাইসেডে ৪৬টি লালারসের নমুনা পরীক্ষা হয়। সব রিপোর্টই নেগেটিভ আসে।

রাজ্যে এখনও পর্যন্ত ১৭৬ জনের সোয়াব টেস্ট হয়েছে। তার মধ্যে ন-জন করোনা আক্রান্ত হয়েছেন। ন-জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে যে দুজনের শরীরে করোনা ভাইরাস মিলেছে, তাঁদের মধ্যে ৫৮ বছরের ব্যক্তি এসেছেন মিশর থেকে। আর ৫৫ বছরের এক মহিলা এসেছেন ব্রিটেন থেকে।

এদিকে নতুন করে আইসোলেশনে রাখা হয়েছে ১৮ জন সন্দেহভাজনকে। প্রতিটি রিপোর্ট নেগেটিভ হওয়ায় রাজ্যবাসী ও রাজ্যের চিকিৎসক মহলের কাছে স্বস্তির খবর। বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউন সফল হলেই রিপোর্ট নেগেটিভ হওয়ার প্রবণতা বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+