হাইকোর্টে ডিএ মামলায় জয়, এবার কেন্দ্রীয় হারেই ডিএ পাবেন রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্যদের কর্মীরা
অবশেষে কলকাতা হাইকোর্টে ডিএ মামলায় জয় হল রাজ্য বিদ্যুৎ পর্ষদের। এবার থেকেই কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ পাবেন তাঁরা।
অবশেষে কলকাতা হাইকোর্টে ডিএ মামলায় জয় হল রাজ্য বিদ্যুৎ পর্ষদের। এবার থেকেই কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ পাবেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ্য ভাতা পাওয়ার জন্য হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন মামলা করেছিল।

আজই মহার্ঘ্য ভাতা বাড়িয়েছেন কেন্দ্রীয় সরকার। সেই সুবাদে হাইকোর্টে ডিএ মামলার জয়ে আরও বেশি খুশির খবর নিয়ে এল রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কর্মীদের। ডিএ মামলার জয়ের করণে কেন্দ্রীয় সরকারি নিয়মে ডিএ পাবেন তাঁরা। ২০১৬ সালে ডিএ কম করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য বিদ্যুৎ পর্যদ। তারপরেই কর্মীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেন। নির্দেশে আরও বলা হয়েছে, বকেয়া ডিএর টাকা ১০ শতাংশ সুদের হারে দিতে হবে। অর্থাৎ নতুন বর্ধিত হারে ডিএ সহ বকেয়া ডিএ-র সুদও পাবেন বিদ্যুৎ পর্ষদের কর্মীরা।












Click it and Unblock the Notifications