পুরভোটের জন্য ১৭৫ কোটি টাকা চেয়ে চিঠি কমিশনের, দোলের পরেই দিন ঘোষণা নিয়ে জল্পনা

পুরভোটের জন্য টাকা চেয়ে চিঠি কমিশনের, দোলের পরেই দিন ঘোষণা নিয়ে জল্পনা

পুরভোটের জন্য টাকা চেয়ে পুর দফতরকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটের জন্য ১৭৫ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই হিসেব জানিয়েই পুর দফতরকে চিঠি দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এদিকে দোলের পরেই পুর নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে বলেই সূত্রের খবর।

 পুর নির্বাচন করতে খরচ ১৭৫ কোটি

পুর নির্বাচন করতে খরচ ১৭৫ কোটি

রাজ্যে পুর নির্বাচনের জন্য খরচ ধরা হয়েছে ১৭৫ কোটি টাকা। এই হিসেব জানিয়ে রাজ্যের পুর দফতরকে চিঠি দিয়েছে কমিশন। ভোটে পুলিশ মোতায়েন থেকে শুরু করে জিনিসপত্র কিনতে এই খরচ ধরা হয়েছে।

জেলাশাসকদের তৈরি থাকতে নির্দেশ

জেলাশাসকদের তৈরি থাকতে নির্দেশ

পুরভোট নিয়ে জেলাশাসকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। পুলিশ সুপারদেরও বিষয়টিতে নজর দিতে বলেছেন তিনি। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত কোনও সময়েই যাতে অশান্তি না হয়, তার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। মুখ্যসচিবের পাশাপাশি কমিশনের তরফ থেকেও জেলাশাসকদের তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 নির্বাচন অনুযায়ী খরচ সেই সরকারের

নির্বাচন অনুযায়ী খরচ সেই সরকারের

লোকসভা ভোটের ক্ষেত্রে নির্বাচনের খরচ দিয়ে থাকে কেন্দ্র। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে খরচ দিতে হয় রাজ্য সরকারকে। সেদিক থেকে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের জন্য খরচ দিতে হয় রাজ্যের পঞ্চায়েত দফতর এবং পুর দফতরকে। পুর দফতর থেকে টাকা পাওয়ার পরেই তা পাঠিয়ে দেওয়া হবে জেলাগুলিতে।

দোলের পরেই নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা

দোলের পরেই নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা

সূত্রের খবর অনুযায়ী দোলের পরেই পুরসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। এক্ষেত্রে এপ্রিল মাসে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হয়ে যেতে পারে। বাাকিগুলির নির্বাচন হতে পারে মে মাসে। সাধারণভাবে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করার ২৫ থেকে ২৮ দিন পরে নির্বাচন হয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+