বিধানসভা ভোটের ধাক্কা সামলাতে এবার বদল বিজেপিতে, কারা থাকছেন, কারা বাদ পড়ছেন, জল্পনা তুঙ্গে

বিধানসভা ভোটের ধাক্কা সামলাতে এবার বদল বিজেপিতে, কারা থাকছেন, কারা বাদ পড়ছেন তা নিয়ে জল্পনা

বিধানসভা ভোটে অমিত শাহদের টার্গেট করা আসন সংখ্যার ধারে কাছে পৌঁছতে পারেনি রাজ্য বিজেপি (bjp)। দলের কেন্দ্রীয় কমিটির তরফে রসদ জোগানো হলেও, সঠিক ভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে বেশ কয়েকটি জেলা। সূত্রের খবর অনুযায়ী, এবার সেই সব সাংগঠনিক জেলা সভাপতি (district president) -সহ বেশ কিছু পদে পরিবর্তন করতে চলেছে গেরুয়া শিবিরের থিঙ্ক ট্যাঙ্ক।

সরানো হতে পারে যাঁদের

সরানো হতে পারে যাঁদের

খারাপ ফলে দায় প্রথমেই গিয়ে পড়েছে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিদের কাঁধে। এথনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৩৩ টি সাংগঠনিক সভাপতিদের মধ্যে থেকে ৯ জনকে সরানোর সিদ্ধান্ত প্রায় পাকা হয়ে গিয়েছে। এর মধ্যে প্রায় সবই রয়েছে দক্ষিণবঙ্গে।

যেসব সাংগঠনিক জেলায় ফল খারাপ

যেসব সাংগঠনিক জেলায় ফল খারাপ

উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গেই বিজেপির ফল খারাপ হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা। যার জেরে দলের ভিতরেই এই দুই সাংগঠনিক জেলার সভাপতিদের সরানোর দাবি উঠেছে। এছাড়াও এই তালিকায় রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা উত্তর শহরতলী এবং বারাসতের মতো সাংগঠনিক জেলাও।

নিশানায় জেলা পর্যবেক্ষকরাও

নিশানায় জেলা পর্যবেক্ষকরাও

খারাপ ফলে কারণে বিজেপির শীর্ষ নেতৃত্বের নিশানায় রয়েছেন জেলার পর্যবেক্ষকরাও। মূলত বিজেপির সাংগঠনিক জেলাগুলিতে আলাদা করে জেলা পর্যবেক্ষকের পদও রয়েছে। ফলে যেসব জেলায় সভাপতিদের সরানো হচ্ছে, সেইসব জেলাগুলিতে জেলার পর্যবেক্ষকদেরও সরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জেলা সভাপতি অপসারণের দাবি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গেও

জেলা সভাপতি অপসারণের দাবি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গেও

তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রেও এই দাবি উঠেছে। জেলা সভাপতি অপসারণের দাবি উঠেছে লোকসভায় ভাল ফল করেও বিধানসভায় খারাপ করা জঙ্গলমহলে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতিদের কাজে খুশি নয় বিজেপি নেতৃত্ব।

পুরভোটের লক্ষ্যে পদক্ষেপ

পুরভোটের লক্ষ্যে পদক্ষেপ

লোকসভা ভোটে রাজ্যে ১৮ আসন পাওয়া বিজেপি যতটা শক্তি নিয়ে রাজ্যে ঝাঁপিয়ে পড়েছিল, এবারের বিধানসভা নির্বাচনে টার্গেটের ধারে কাছে পৌঁছতে না পেরে অনেকটাই পিছিয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে সংগঠনকে চাঙ্গা করতে না পারলে সামনে পুরসভা নির্বাচনে বড় ধাক্কা লাগতে পারে। যার প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনে। ফলে বিষয়টি অনুধাবন করেই পা ফেলতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+