'বসন' বদল শুভেন্দুর! বিজয়া সম্মিলনীর আমন্ত্রণপত্র নিয়েও জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

দিন যত ২০২১-এর নির্বাচনের দিকে এগোচ্ছে, শুভেন্দু অধিকারীকে (Subhendu Adhikari) নিয়ে জল্পনা ততই বাড়ছে। পুজোর আগেই তাঁকে তৃণমূলের ব্যানার বিহীন সভায় হাজির হয়েছেন। এবার গেরুয়া কার্ডে পরিচিতদের বি

দিন যত ২০২১-এর নির্বাচনের দিকে এগোচ্ছে, শুভেন্দু অধিকারীকে (Subhendu Adhikari) নিয়ে জল্পনা ততই বাড়ছে। পুজোর আগেই তাঁকে তৃণমূলের ব্যানার বিহীন সভায় হাজির হয়েছেন। এবার গেরুয়া কার্ডে পরিচিতদের বিজয়া সম্মিলনীর আমন্ত্রণ। সেখানে রয়েছে রাজস্থানের পাগড়ি মাথায় তাঁর ছবি। তবে কোথাও আয়োজক হিসেবে তাঁর নাম নেই। সবটাই করছে 'আমরা দাদার অনুগামী'রা।

দলহীন জনসংযোগ শুভেন্দুর

দলহীন জনসংযোগ শুভেন্দুর

তৃণমূলের কর্মসূচি থেকে সরকারি অনুষ্ঠান, এমন কি ক্যাবিনেট বৈঠকও এড়িয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পুজোর আগে জঙ্গলমহলে গিয়েছিলেন তিনি। সেখানেও ছিল দলহীন অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজনে ছিল নেতাই শহিদ স্মৃতিরক্ষা কমিটি। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন এলাকার অনেকে বাড়ি পাননি। পাশাপাশি কাজের দাবিও রয়েছে। এইসব মানুষের ক্ষোভ নিরসনে তিনি চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন।

দাদার অনুগামীদের শুভেচ্ছা ব্যানার

দাদার অনুগামীদের শুভেচ্ছা ব্যানার

পুজোর আগেই শারদ শুভেচ্ছা নিয়ে ব্যানার ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়। সেই ব্যানার একদিকে যেমন দেখা গিয়েছে, মালদহ, মুর্শিদাবাদে, সেই ব্যানার দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও। যা নিয়ে জল্পনা কম হয়নি। কোথাও আবার সেই ব্যানার ছিঁড়েও দেওয়া হয়েছে।

দাদার অনুগামীদের বিজয়া সম্মিলনী

দাদার অনুগামীদের বিজয়া সম্মিলনী

আমরা দাদার অনুগামীরা বিজয়া সম্মিলনীর আয়েজন করেছেন। তবে সেই কার্ডটির রং দেখেই অনেকে চমকে গিয়েছেন। কার্ডটি করা হয়েছে গেরুয়া রঙের। সেখানে রাজস্থানি পাগড়ি মাথায় রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি। আমন্ত্রণ পত্রে আয়োজনক হিসেবে আমরা দাদার অনুগামীরা থাকলেও আর কোনও পরিচয় দেওয়া হয়নি। এদিন যেমন মেদিনীপুর শহরে এই ধরনের অনুষ্ঠান রয়েছে, তেমনই পুরুলিয়ার এই ধরনের বিজয়া সম্মিলনী হওয়ার কথা ৭ নভেম্বর।

আয়োজকদের ব্যাখ্যা

আয়োজকদের ব্যাখ্যা

পুরুলিয়ার অনুষ্ঠানের উদ্যোক্তা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম রায়। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেছেন, দলের নামে অনুষ্ঠান করলে অনুমতি নিতে হয়। পাশাপাশি এমন অনেকে আছেন, যাঁরা তৃণমূল করেন না। এইসব অনুষ্ঠানে তাঁদের যেতে অসুবিধা হয়। সেই কারণেই এইভাবে অনুষ্ঠানের আয়োজন। শুভেন্দু অনুগামীদের ব্যাখ্যা অরাজনৈতিক কর্মসূচির জন্যই হয়তো উদ্যোক্তারা শুভেন্দু অধিকারীর মন্ত্রী কিংবা ওই ধরনের পরিচয়ের বদলে তাঁর ভাবমূর্তিকেই সামনে রাখতে চেয়েছেন।

ভাল চোখে দেখছে না তৃণমূল

ভাল চোখে দেখছে না তৃণমূল

তবে শুভেন্দু অধিকারীর বিভিন্ন পদক্ষেপ যে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব ভাল চোখে দেখছে তা, তা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যেই প্রকাশিত। শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থান সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেছিলেন, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্যামী।

{quiz_408}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+