বিজেপিতে যোগ দেওয়ার পরের কথা ফের স্মরণ করলেন গেরুয়া শিবির ত্যাগী শোভন, ইঙ্গিতে জল্পনা

বিজেপিতে যোগ দেওয়ার পরের কথা ফের স্মরণ করলেন গেরুয়া শিবির ত্যাগী শোভন, ইঙ্গিতে জল্পনা

ভোররাতে তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। যদিও তার আগে সারাদিন ঝড় বয়ে গিয়েছে। নারদ কাণ্ডে সিবিআই তাঁকে বাড়ি থেকে তুলে আনার পরে সারাদিন নিজাম প্যালেসে কাটিয়ে গভীর রাতে প্রেসিডেন্সি সংশোধনাগার। যা একেবারেই মেনে নিতে পারছেন না শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee)। স্মরণ করেছেন বিজেপিতে (bjp)যোগ দেওয়ার পরে বলা কথাও।

কোনও অন্যায় করেননি তিনি

কোনও অন্যায় করেননি তিনি

২০১৯-এ দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। এখনকার তখনও অনেকেই বলেছিলেন নারদ তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে যোগ দিলেন তিনি। সেই সময় শোভন চট্টোপাধ্যায় দাবি করেছিলেন তিনি কোনও অন্যায় করেননি। তারপর গঙ্গা দিয়ে অনেক জয় বয়ে গিয়েছে। ভোটের আগে বিজেপিতে সক্রিয় হয়ে ওঠার পরেও বিজেপির কাছ থেকে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য বেহালা পূর্বের আসন না পেয়ে তিনি বিজেপি ত্যাগ করার কথা জানিয়েদেন।

কারও কাছ থেকে অর্থ সাহায্য নেননি

কারও কাছ থেকে অর্থ সাহায্য নেননি

নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি সংশোধনাগার। সেই পথে যেতে যেতেই শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন তিনি কারও কাছ থেকে অর্থ সাহায্য নেননি। তিনি স্মরণ করিয়ে দেন, তিনি যেদিন বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেদিনও একই কথা বলেছিলেন, তিনি কোনও অন্যায় করেননি। তিনি বলেন, কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করে তাহলে আইনের আশ্রয় নেবেন। আইনের মাধ্যমেই তাদেরকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি।

রাতেই ভর্তি এসএসকেএম-এ

রাতেই ভর্তি এসএসকেএম-এ

রাতেই প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন বান্ধবী বৈশাথী বন্দ্যোপাধ্যায় এবং ছেলে ঋষি চট্টোপাধ্যায়। একেতে করোনা পরিস্থিতি, তার ওপরে দিনে একাধিক ওষুধ খেতে হয় শোভন চট্টোপাধ্যায়কে। একথাও বলেছেন তাঁরা। ভোর রাতের দিকে কিছুটা অসুস্থতা বোধ করায় শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে ১০৫ নম্বর কেবিনের সামনে তাঁকে কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে কথা বলতে দেখা যায়। আপাতত তাঁরা স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে।

ফের হাইকোর্টে জামিনের আবেদন

ফের হাইকোর্টে জামিনের আবেদন

সোমবার রাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দেন। এদিন তাঁরা ফের জামিনের আবেদন করতে চলেছেন বলে জানা গিয়েছে। প্রত্যেকেরই বয়সজনিত কারণ এবং শারীরিক সমস্যার কথা উল্লেখ করতে চলেছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+