বিজেপিতে পদ পেলেন শোভন ও বৈশাখী! ২০২১-এর আগে কি তবে সব জল্পনার অবসান
বিজেপিতে পদ পেলেন শোভন ও বৈশাখী! ২০২১-এর আগে কি তবে সব জল্পনার অবসান
শেষ পর্যন্ত বিজেপিতে (bjp) পদ পেলেন শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (baishakhi banerjee)। এদিন রাজ্য বিজেপির তরফে সংগঠনের দায়িত্ব দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। সেখানে গত বছরে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে।

বিজেপিতে বড় পদ শোভন বৈশাখীর
বিজেপিতে বড় পদ পেলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম করে এদিন সাংগঠনিক নিয়োগ করা হয়েছে। বিজেপির তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা জোনের অবজারভার করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। কনভেনর করা হয়েছে দেবজিৎ সরকারকে। একটা সময়ে রাজ্য যুব মোর্চার সভাপতি ছিলেন তিনি। তাঁকে সরিয়ে সৌমিত্র খাঁকে সেই দায়িত্ব দেওয়ার পর থেকে তিনি বিজেপিতে পদহীন ছিলেন। তবে দেবজিৎ সরকারের সঙ্গে কো-কনভেনর করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। একইসঙ্গে অপর কো-কনভেনর করা হয়েছে শঙ্কুদেব পণ্ডাকেও। রাঢ়বঙ্গ জোনের কো-অবজারভার করা হয়েছে নির্মল কুমারকে। বিজেপির তরফে জানানো হয়েছে, এদিন থেকেই এই দায়িত্ব কার্যকর হবে।

জেলা পর্যবেক্ষকদের নাম ঘোষণা
এদিন বিজেপির তরফে ১৩ টি সাংগঠনিক জেলার পর্যবেক্ষকদের নামও ঘোষণা করা হয়েছে। কোচবিহারে দীপেন প্রামাণিক, দার্জিলিং-এ ভাস্কর দেন, দক্ষিণ দিনাজপুরে অমিতাভ মৈত্র, মুর্শিদাবাদ উত্তরে মানবেন্দ্র চক্রবর্তী, নদিয়া উত্তরে গোপাল সরকার, বসিরহাটে প্রদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তরে মানস ভট্টাচার্য, ডায়মন্ডহারবারে শুভনারায়ণজি, ঝাড়গ্রামে স্বপন পাল, বর্ধমানে রামকৃষ্ণ পাল, আসানসোলে রামকৃষ্ণ রায়, আরামবাগে দেবাশিস মিত্র। অজিত দাসলকে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি করা হয়েছে।
ব্যারাকপুর, হাওড়া গ্রামীন, বিষ্ণুপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা পূর্বের জেলা সভাপতি করা হয়েছে যথাক্রমে রবীন ভট্টাচার্য, পীযুষ মণ্ডল, সুজিত অগস্তি, ধ্রুব সাহা এবং সুদীপ দাসকে।
হরিকৃষ্ণ দত্ত এবং শ্যামাপদ মণ্ডলকে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।

অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন, বৈশাখী
নভেম্বরে ৪ ও ৫ তারিখ কলকাতায় এসেছিলেন অমিত শাহ। ব্যস্ততার মধ্যেও ৫ নভেম্বর রাতে নিউটাউনের পাঁচতারা হোটেলে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই সময় শোভন চট্টোপাধ্যায়ের রাজ্য সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অমিত শাহের হাতে তুলে দিয়েছিলেন বলেই জানা যায়। বৈঠকের পর শোভন চট্টোপাধ্যায়কে বেশ খুশিই মনে হয়েছিল।

রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন, বৈশাখী
ডিসেম্বরের শুরুর দিকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকের পরেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে মিল্লি আলআমিন কলেজ থেকে বদলি করে দেওয়া হয়। যদিও তারপরেই অধ্যাপক পদে ইস্তফা দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

টানাপোড়েনের অবসান
শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এদিনের পদ পাওয়ার পর রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে, করছেন বিজেপিতে তাঁদের নিয়ে টানাপোড়েনের অবসান হল। কেননা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে সরকম ভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি দুজনকেই। তবে বর্তমান পরিস্থিতিতে কলকাতার প্রাক্তন মেয়র তথা একটা সময়ে তৃণমূলের সংগঠনের দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বপ্রাপ্ত নেতাকে কাজে লাগাতে চাইছে বিজেপির রাজ্য নেতৃত্ব। যার পল স্বরূপ এদিনের দায়িত্ব অর্পণ।












Click it and Unblock the Notifications