শোভন ফের ধন্দ তৈরি করলেন, তৃণমূলের সঙ্গে ল্যাজে খেলাচ্ছেন বিজেপিকেও

কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুজোর উপহার নিচ্ছেন, আবার কখন ও অমিত শাহের ডাকে সাড়ে দিয়ে গোপন বৈঠক করছেন, কিংবা বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গে গভীর রাতে রুদ্ধদ্বার বৈঠক করছেন।

কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুজোর উপহার নিচ্ছেন, আবার কখন ও অমিত শাহের ডাকে সাড়ে দিয়ে গোপন বৈঠক করছেন, কিংবা বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গে গভীর রাতে রুদ্ধদ্বার বৈঠক করছেন। কিন্তু শোভনের রাজনৈতিক 'অজ্ঞাতবাস' যেন কাটছেই না। তিনি সক্রিয় হচ্ছেন না বিজেপিতে, তৃণমূলকেও ঝুলিয়ে রাখছেন।

শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠক করলেন অরবিন্দ মেনন

শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠক করলেন অরবিন্দ মেনন

পুজোয় মমতার হাত থেকে উপহার নেওয়ার পরই শোভন ও বৈশাখী ছুটেছিলেন অমিত শাহের ডাকে বৈঠকে যোগ দিতে। এবার শোভন-বৈশাখী ভাইফোঁটার উপহারও পেলেন মমতার হাত থেকে। আর তারপরই অরবিন্দ মেনন ফের ছুটলেন শোভনের বাড়ি। শুক্রবার রাতে শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠক করলেন অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তী।

শোভনের বিজেপিতে সক্রিয় হওয়া স্রেফ সময়ের অপেক্ষা!

শোভনের বিজেপিতে সক্রিয় হওয়া স্রেফ সময়ের অপেক্ষা!

অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মনে হয়েছিল, শোভনের বিজেপিতে সক্রিয় হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু শোভন সক্রিয় হননি। এর মাঝে ফের মমতা বন্যো সপাধ্যায়ের ভাইফোঁটার উপঢৌকন পৌঁছে যেতেই বিজেপি ফের সক্রিয় হয়ে ওঠে। মেনন ও অমিতাভ শোভনের বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করেন।

শোভনের বাড়িতে প্রায় দু-ঘণ্টা বৈঠকে কী আলোচনা

শোভনের বাড়িতে প্রায় দু-ঘণ্টা বৈঠকে কী আলোচনা

অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি না হলেও, শোভন ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি হয়ে তিনি শীঘ্রই কোমর বেঁধে নামবেন। কিন্তু শোভন চট্টোপাধ্যায় ময়দানে নামছেন না দেখে ফের তৎপর হলেন অরবিন্দ মেনন। শুক্রবার রাতে তিনি অমিতাভ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে যান শোভনের বাড়ি। তাঁদের মধ্যে প্রায় দু-ঘণ্টা বৈঠক হয়।

বিধানসভা নির্বাচনের আগে শোভনের ভূমিকী কী হবে

বিধানসভা নির্বাচনের আগে শোভনের ভূমিকী কী হবে

শোভন-বৈশাখীর সঙ্গে অরবিন্দ মেনন বা অমিতাভ চক্রবর্তীর কী আলোচনা হয়েছে, তা নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে শোভনের ভূমিকী কী হবে তা নিয়েই আলোচনা হয়েছে। যদিও বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ।

শোভন প্রতিক্রিয়া না দিলেও মুখ খুলেছেন বৈশাখী

শোভন প্রতিক্রিয়া না দিলেও মুখ খুলেছেন বৈশাখী

শোভন এই বৈঠকের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এই বৈঠক নিয়ে। তিনি জানিয়েছেন, আগেও শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ময়দানে নামা ও বিজেপিতে সক্রিয় হওয়া নিয়ে কথা হয়েছে। এদিনও হল। খুব শীঘ্রই পুরনো ফর্মে দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+