শোভন-বৈশাখী আজ তৃণমূল কংগ্রেসে তো, কাল বিজেপিতে! আচমকাই তাঁদের মেনন-সাক্ষাতে জল্পনা
শোভন-বৈশাখীর ভবিষ্যৎ কী হবে, তা এখনও নিশ্চিত নয়। তাঁরা কি ফের তৃণমূলে ফিরবেন নাকি বিজেপিতেই থেকে যাবেন, তাও স্পষ্ট হচ্ছে না। দিন দিন জল্পনার পারদ চড়ছে তাঁদেরকে নিয়ে।
শোভন-বৈশাখীর ভবিষ্যৎ কী হবে, তা এখনও নিশ্চিত নয়। তাঁরা কি ফের তৃণমূল কংগ্রেসে ফিরবেন নাকি বিজেপিতেই থেকে যাবেন, তাও স্পষ্ট হচ্ছে না। দিন দিন জল্পনার পারদ চড়ছে তাঁদেরকে নিয়ে। ভাইফোঁটায় দিদির বাড়িতে যাওয়ার পর থেকেই তাঁর তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ অন্য সুর বাজতে শুরু করে শোভন-বৈশাখীকে নিয়ে।

জল্পনার পারদ চড়ছে ফের
এরই মধ্যে শোভন-বৈশাখীকে নিয়ে মমতা সরকারের উদ্যোগে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। তারপর রত্নাকে নিয়ে ফের বিতর্কে জড়াল শোভন। এখন আবার তাঁরা হাসপাতালে ভর্তি বিজেপির অন্যতম পর্যবেক্ষক অরবিন্দ মেননকে দেখতে ছুটলেন শোভন-বৈশাখী। তা নিয়েই ফের জল্পনার পারদ চড়তে শুরু করেছে।

বিজেপিতে মন পেতে থাকবেন!
তবে অরবিন্দ মেননকে দেখতে গেলেও তাঁরা যে বিজেপিতে মন পেতে থাকবেন এমন কিছু ঘটেনি বলেই মনে করছে রাজনৈতিক মহল। বরং এখনও বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁদের সম্পর্ক এমন পর্যায়ে যে শোভন-বৈশাখী বিজেপি ছাড়তে পারলে বাঁচেন, এমনটাই গতিপ্রকৃতি বোঝা যাচ্ছে।

বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে
শোভন-বৈশাখী উভয়েই বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগও রাখছেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। শোভন মুখ না খুললেও বৈশাখীর কথায় স্পষ্ট হয়ে যাচ্ছে অনেক কিছুই। তিনি প্রকাশ্যেই বলছেন, বিজেপিতে আমাদের মতো স্বল্প শিক্ষিত মানুষের দরকার নেই।

বৈশাখী ভাষ্যে জল্পনা তুঙ্গে
বৈশাখী বলেন, শোভনবাবু বিজেপিতে যোগ দিয়েছিলেন। উনি চেয়েছিলেন আমিও সক্রিয় রাজনীতিতে থাকি। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পদে পদে অপমানিত হচ্ছি। বিজেপির সঙ্গে এই মুহূ্র্তে আমাদের কোনও যোগ নেই। তবে এই কথা বলার পরদিনই তাঁরা উভয়েই ফের বিজেপির পর্যবেক্ষক অরবিন্দ মেননকে দেখতে যান।












Click it and Unblock the Notifications