একদিন আগেই বর্ষা ঢুকল বাংলায়, ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

একদিন আগেই বর্ষা ঢুকল বাংলায়, ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

অপেক্ষার অবসান। ২০২১-এর বর্ষা (monsoon) ঢুকে পড়ল বাংলায়। নির্দিষ্ট পথে তা উত্তরবঙ্গে (north bengal) প্রবেশ করেছেন। যার জেরে উত্তরবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টিও শুরু হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

বর্ষা ঢুকল উত্তরবঙ্গ

বর্ষা ঢুকল উত্তরবঙ্গ

গত দিন দুয়েক ধরে উত্তরবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছিল। সব থেকে বেশি বৃষ্টি হচ্ছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এদিন দুপুরে আবহাওয়া দফতর থেকে সেখানে সরকারি ভাবে এবারের বর্ষার প্রবেশের কথা জানানো হয়েছে। বর্ষা ঢুকেছে বাগজোগরা পর্যন্ত। তবে সেখানে একদিন আগেই বর্ষা ঢুকেছে বলেও জানানো হয়েছে।

বর্ষা ঢুকেছে উত্তরপূর্বের রাজ্যগুলিতেও

বর্ষা ঢুকেছে উত্তরপূর্বের রাজ্যগুলিতেও

আবহাওয়া দফতরের তরফে দিনদুয়েক আগেই জানানো হয়েছিল দিন দুই-তিনের মধ্যে বর্ষা ঢুকতে চলেছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, সমগ্র উত্তর পূর্ব জুড়ে অর্থাৎ নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সব জায়গাতেই বর্ষা পুরোপুরি ঢুকে পড়েছে। আগামী কয়েকদিন রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

বর্ষা এগোচ্ছে দেশের বিভিন্ন অংশে

বর্ষা এগোচ্ছে দেশের বিভিন্ন অংশে

এদিন আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, ৩ জুন কেরলে পা রাখা এবারের বর্ষা দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়েছে। মধ্য আরবসাগর, মহারাষ্ট্রের আরও বেশ কিছু অংশ, কর্ণাটকের পুরো অংশ, তেলেঙ্গানার বেশ কিছুটা অংশ, তামিলনাড়ুর পুরো অংশ, অন্ধ্রপ্রদেশের আরও বেশ কিছু অংশ, মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের অংশে বর্ষা প্রবেশ করেছে।

দক্ষিণবঙ্গে বর্ষা ১১ জুনের আশপাশের সময়ে

দক্ষিণবঙ্গে বর্ষা ১১ জুনের আশপাশের সময়ে

আলিপুর আবহাওয়া দফতরের তরফে দিন দুয়েক আগে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে, পশ্চিম এবং ওড়িশা উপকূলের কাছে ১১ জুন নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেই নিম্নচাপই দক্ষিণবঙ্গে বর্ষার অনুঘটকের কাজ করবে। এছাড়াও ওই নিম্নচাপ, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে বর্ষার ছড়িয়ে পড়ার কাজে সহায়তা করবে।
দক্ষিণবঙ্গে সাধারণভাবে বর্ষা ঢোকে ৮ জুন। কিন্তু গতবছরেও দিন তিনেক দেরি হয়েছিল। এবারও তাই হতে চলেছে। দক্ষিণবঙ্গের বর্ষার সঙ্গে উত্তরবঙ্গের বর্ষা ঢোকার কোনও সম্পর্ক নেই। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বর্ষা ঢুকলেই তা উত্তরবঙ্গের ৫ জেলায় প্রথমে ছড়িয়ে পড়ে। তারপর তা নিচের জেলাগুলিতে ছড়ায়। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বর্ষা সরাসরি বঙ্গোপসাগর থেকে সক্রিয় হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+