চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়! বাংলা জুড়ে শোকের ছায়া
চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়! বাংলা জুড়ে শোকের ছায়া
৪০ দিনের টানা লড়াই শেষ ক্ষীরদার। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন ১২:১৫ মিনিটে যাবতীয় প্রার্থনা ও লড়াইকে পেরিয়ে শেষ তাঁর জীবন সংগ্রাম। বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা জয়ের পরেও তাঁর ফের একবার ফিরে আসা নিয়ে আশা দেখেছিলেন অনেকেই। তবে সবমিথ্যা করে এদিন চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।

প্রসঙ্গত, ১০০ শতাংশ ভেন্টিলেশনে গতকাল রাত থেকে ছিলেন বাংলার এই কিংবদন্তী অভিনেতা। যাঁকে ঘিরে বাঙালির এক একটি যুগ লালিত হয়েছে। শুধু বাংলার সিনেমার গন্ডি নয়। বাংলার সংস্কৃতি , সাহিত্য পেরিয়ে এক মহীরুহ হয়ে উঠেছিলেন তিনি। সেই সমস্ত পর্বকে সঙ্গে নিয়ে শেষ হল ক্ষীরদার ফাইট! করোনার যুদ্ধ জিতলেও, করোনার প্রভাবে তাঁর মস্তিষ্কে যে ক্ষতি হয়, সেই ক্ষতি আর সারিয়ে উঠতে পারেননি তিনি । গত ৬ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন।
'অপুর সংসার' দিয়ে যে পাশের বাড়ির ছেলের ইমেজ নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সিনেমা জীবন শুরু করেছিলেন, সেই ইমেজ যেন দীর্ঘায়িত হয়ে কোথাও এক প্রকাণ্ড আকার নিয়ে নেয় বাঙালির জীবনে। এই আকারেই ব্যাখ্যা করা যায় ,তাঁর কিংবদন্তী রূপকে।












Click it and Unblock the Notifications