'ছিনতাই বাজ কর্মকর্তা'! সেমসাইড গোলের জবাবে দিলীপ ঘোষকে আর কী বললেন সৌগত রায়

'ছিনতাই বাজ কর্মকর্তা'! সেমসাইড গোলের জবাবে দিলীপ ঘোষকে আর কী বললেন সৌগত রায়

শুভেন্দু অধিকারী (subhendu adhikari) যতদিন না তাঁর পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছেন, ততদিন সরগরম থাকবে রাজ্য রাজনীতি। বিশেষ করে দিলীপ ঘোষ (dilip ghosh) এবং সৌগত রায় (sougata roy) -এর একে অপরকে উদ্দেশ্য করে বলা কথা। দিলীপ ঘোষ এদিন সৌগত রায়কে কটাক্ষ করে বলেছিলেন সেমসাইড গোল খেয়ে গিয়েছেন মাস্টারমশাই। যার উত্তরে সৌগত রায় বললেন ছিনতাই বাজ কর্মকর্তা।

শুভেন্দু অধিকারী কী করবেন, সবটাই তাঁর হাতে

শুভেন্দু অধিকারী কী করবেন, সবটাই তাঁর হাতে

দিন দুয়েক আগে উত্তর কলকাতার চারতলা বাড়িতে বৈঠকের পর সৌগত রায় জানিয়েছিলেন, সব ঠিক হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী তৃণমূলের আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কোনও অনুযোগ নেই শুভেন্দু অধিকারীর। কিন্তু রাত পোহাতেই দেখা যায় অন্য ছিত্র। শুভেন্দু অধিকারী সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ করে বলেন, ক্ষমা করবেন। একসঙ্গে কাজ করা সম্ভব নয়। শুভেন্দু অধিকারী বলেন, সমস্যার সমাধান হয়নি। তার আগেই কী করে সংবাদ মাধ্যমকে ইতিবাচক বার্তা দেওয়া হচ্ছে। এরপরেই সৌগত রায় বলেন, এবার বল শুভেন্দুর কোর্টে। দলের তরফ থেকে আর কোনও উদ্যোগ নেওয়া হবে না।

 সেমসাইড গোল খেয়েছেন মাস্টার মশাই

সেমসাইড গোল খেয়েছেন মাস্টার মশাই

এদিন ইকোপার্কে প্রার্তভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ বলেন, যে দুজন বুড়ো থোকাকে নামানো হয়েছিল, যাঁরা সবসময় এক্সট্রা প্লেয়ার হিসেবে থাকেন। তাঁদের নামানো হয়েছিল। সাইডলাইলের বাইরে থাকা প্লেয়ারদের নামা.তে গিয়ে গোল খেয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে সেমসাইড গোল খেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীকে নিয়ে মাস্টার মশাই এমন ঝটকা খেয়েছেন যে চুপ মেরে গিয়েছে। এমন ভাষাতেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

তৃণমূলের অবস্থান নিয়ে কটাক্ষ

তৃণমূলের অবস্থান নিয়ে কটাক্ষ

সাধারণ ভাবে দিলীপ ঘোষ কলকাতায় থাকলে ইকোপার্কে শরীর চর্চা করে থাকেন। কিন্তু বুধবার থেকে তৃণমূল কর্মীরা সব বেচে দে টি শার্ট পরে একই জায়গায় শরীর চর্মা শুরু করেছেন। যা বৃহস্পতিবারেও বজায় ছিল। এব্যাপারে এদিন দিলীপ ঘোষ বলেন, এটা রাজনীতি করার জায়গা নয়, শরীর চর্মা করার জায়গা। তিনি কটাক্ষ করে বলেন, মোদীজির ফিট ফর ইন্ডিয়ার আহ্বানে অনুপ্রাণিত হয়ে ওর শরীর চর্চা করছেন। পাশাপাশি ইকো পার্কে রাডনৈতিক স্লোগান তোলা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

পাল্টা দিলীপ ঘোষ,কে কটাক্ষ সৌগত রায়ের

পাল্টা দিলীপ ঘোষ,কে কটাক্ষ সৌগত রায়ের

দিলীপ ঘোষের সেমসাইড গোল খেয়েছেন মাস্টার মশাই মন্তব্যে পাল্টা কটাক্ষ করেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, উনি (দিলীপ ঘোষ) তো প্লেয়ারই নন। ছিনতাইবাজ কর্মকর্তা। দলবদলের সময় কর্মকর্তারা যেভাবে প্লেয়ার ছিনতাই করেন, দিলীপ ঘোষের অবস্থাও সেরকম বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি আরও বলেন, প্লেয়ার কিনতে বেরিয়েছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+