বাবাকে খুন করে থানায় এসে দোষ স্বীকার কিশোরের
বাবাকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করল কিশোর ছেলে। হাতে, জামায় রক্তের দাগ নিয়ে যখন থানায় এসে বছর পনেরোর ওই কিশোর পুলিসকে জানায় সে বাবাকে খুন করেছে, কথন চমকে গিয়েছিলেন কর্তব্যরত পুলিসকর্মীরা।
বাবাকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করল কিশোর ছেলে। হাতে, জামায় রক্তের দাগ নিয়ে যখন থানায় এসে বছর পনেরোর ওই কিশোর পুলিসকে জানায় সে বাবাকে খুন করেছে, কথন চমকে গিয়েছিলেন কর্তব্যরত পুলিসকর্মীরা। মদ্যপ বাবার অত্যাচার থেকে মাকে বাঁচাতেই কুড়ুল দিয়ে বাবাকে আঘাত করেছিল সে।

রাজারহাটের নবাবপুর মুন্সিপাড়ার বাসিন্দা নুরুল আলি তরফদার প্রতিদিন মদ্যপান করে বাড়ি ফিরে স্ত্রী ও ছেলেদের মারঝধর করত। শনিবার রাতেও সে স্ত্রী ও ছেলেদের মারধর শুরু করে। তখনই কিশোর ছেলে প্রতিরোধ করে। কুডুল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে।
তারপর একটি সিমেন্টর চাঁই দিয়ে মাথা থেতলে দেয়। পুলিসের কাছে খুনের কথা স্বীকার করে একথাই জানিয়েছে কিশোর। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পর কিশোরের দাদা ও মাকে খুঁজে পায়নি পুলিস। এই ঘটনায় আর কারোর হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications