কাশ্মীর থেকে ঘরে ফিরলেন উত্তর দিনাজপুরের ছয়জন শ্রমিক
কাশ্মীর থেকে ঘরে ফিরলেন উত্তর দিনাজপুরের ছয়জন শ্রমিক
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৎপরতায় কাশ্মীরে থাকা উত্তর দিনাজপুর জেলার ছয়জন শ্রমিককে ঘরে ফেরানো হল। রাজ্য সরকারের পক্ষ থেকে কাশ্মীর থেকে প্রথমে বাসে করে জম্মুতে এনে রাখা হয় তাঁদের। তারপর জম্মু থেকে তাদের ট্রেনে করে কলকাতায় নিয়ে আসা হয়।

ওইদিন রাতেই কলকাতা থেকে বাসে করে মঙ্গলবার ভোরে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে নিয়ে আসা হয় ছ'জন শ্রমিককে। সাবেরুল ইসলাম, সোয়েল রানা, মেহেফুজ আলি, জাহাঙ্গীর আলম, রুবেল রানা ও ইসমাইল হোসেনকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয় রাজ্য সরকার। বাড়ি আসার পরেও তাঁদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। কাশ্মীরে আর নয়, এখন থেকে এই রাজ্যে থেকে কাজ করবেন বলে জানিয়েছেন তাঁরা। স্বস্তির নিঃশ্বাস ফেলছে শ্রমিকদের পরিবারও। মাত্র ক'দিন আগে জঙ্গিদের গুলিতে পাঁচ বাঙালি শ্রমিকের মৃত্যু হয়েছিল । তারপরেই সেখানে কর্মরত ভিনরাজ্যের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেই নিজ নিজ রাজ্যে ফিরতে মরিয়া হয়ে উঠেছিল। একইভাবে প্রিয়জনের পথ চেয়ে বসে ছিলো শ্রমিক পরিবারগুলিও।
কাশ্মীরে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের এ রাজ্যে নিরাপদে ফিরিয়ে আনার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘরের ছেলেদের ঘরে ফিরিয়ে আনতে উদ্যোগী হন তিনি। এডিজি সঞ্জয় সিং ও সিআইডি এসএসবি অনুপ জয়সওয়ালকে জম্মুতে পাঠিয়ে দিয়ে এই রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
সেইমতো সোমবার শ্রমিকদের কলকাতায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের বাসিন্দা সাবেরুল, সোয়েল, মেহেফুজরা তাঁদের নিজেদের বাড়িতে ফিরে আসেন। নিজেদের প্রিয়জনকে বাড়িতে ফিরে পেয়ে খুশী তাঁদের পরিবার। হেমতাবাদের চৈনগর গ্রামের যুবক সাবেরুল ইসলাম জানান, কাশ্মীরের খানদায় সে একটি প্লাইউড কারখানায় কাজ করতেন। জঙ্গিদের গুলিতে মুর্শিদাবাদের বাঙালী শ্রমিকদের মৃত্যুর ঘটনার পর আতঙ্কে ছিলেন তিনি। ভেবেছিলেন হয়ত কোনওদিন বাড়ি ফিরতে পারবেন না। সেই আশঙ্কা গ্রাস করেছিল তাঁকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁদের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করাতেই তিনি বাড়িতে ফিরতে পারলেন। সাবেরুল ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। তিনি জানিয়েছেন আর কোনওদিনই কাশ্মীরে কাজে যাবেন না।
নিজের একমাত্র ছেলেকে বেশি টাকা রোজগারের জন্য কাশ্মীর পাঠিয়ে এমনিতেই দুশ্চিন্তায় ছিলেন সাবেরুলের মা-বাবা। জঙ্গিদের এই হত্যার ঘটনার পর ব্যাপক আতঙ্কে ছিলেন তাঁরা। ছেলেকে আর ফিরে পাবেন কিনা সেই আশঙ্কাতেই ভুগছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে আজ ছেলে কাশ্মীর থেকে ঘরে ফিরেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications