এনআরসি আতঙ্কে বাংলায় প্রাণ গিয়েছে ৬ জনের, জানালেন মুখ্যমন্ত্রী মমতা
এনআরসি নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তিনি অভিযোগ করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যে এনআরসি আতঙ্ক ছড়ানো হচ্ছে। সেই আতঙ্কে রাজ্যের ৬ বাসিন্দার প্রাণ গিয়েছে।
এনআরসি নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তিনি অভিযোগ করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যে এনআরসি আতঙ্ক ছড়ানো হচ্ছে। সেই আতঙ্কে রাজ্যের ৬ বাসিন্দার প্রাণ গিয়েছে। এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে আবারও বিজেপিকে এনআরসি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রীতিমতো হুঙ্কার দিয়েই বলেছেন রাজ্যে এনআরসি তিনি হতে দেবেন না। রাজ্যবাসীকে আস্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন, আমার ওপর ভরসা রাখুন আমি কিছুতেই এনআরসি হতে দেব না। অসমে এনআরসি থেকে ১৯ লাখ বাসিন্দার নাম বাদ দেওয়া হয়েেছ।
প্রসঙ্গত উল্লেখ্য ভোটার ভেরিফিকেশনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় এনআরসি আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন সাইবার কাফেতে ভিড় করতে শুরু করেছেন বাসিন্দারা। সেখানে নিজেদের ভোটার তথ্য যাচাই করছেন তাঁরা।
মমতা এদিন বলেন, গণতন্ত্র বিপন্ন এখন গোটা দেশে। একমাত্র পশ্চিমবঙ্গেই গণতন্ত্র রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে এবং থাকবে। দেেশর একাধিক সরকারি সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে ১৮ অক্টোবর পথে নামার ডাক দিয়েছেন মমতা। সেদিন মিছিলে হাঁটবেন দলনেত্রীও।












Click it and Unblock the Notifications