পরীক্ষাকেন্দ্রে অসুস্থ পরীক্ষার্থী! হাসপাতালেই বসে দিলেন মাধ্যমিক পরীক্ষা
হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দিল দুই পরীক্ষার্থী। বুধবার ওই মাধ্যমিক দুই পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে অসুস্থ হয়ে পড়লে দ্রুততার সঙ্গে তাদের সারেঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। আর সেখানেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়।
এদিন ছিল জীবন বিজ্ঞান পরীক্ষার। জানা যায় সারেঙ্গা গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা এবার পরীক্ষা দিচ্ছে বাগজাতা বাসুদেবপুর হাই স্কুলে। সেখানেই রীনা মাণ্ডি নামে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে যুদ্ধকালীন তৎপরতায় তাকে সারেঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। আর যাতে সেই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে সেই জন্যই হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

অন্যদিকে একই ঘটনা সারেঙ্গার গড়গড়িয়া সুভাষ হাই স্কুলে। রাইপুরের ডুমুরতোড় হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সারেঙ্গার গড়গড়িয়া সুভাষ হাই স্কুলে। সেখানে মধুমিতা দাস নামে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকেও সারেঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। এবং সেখানেও তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
এবিষয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সারেঙ্গা ব্লক কনভেনর পিন্টু মাইতি বলেন, দু'টি কেন্দ্রের দু'জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। নিয়ম মেনে হাসপাতালেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।












Click it and Unblock the Notifications