জুতোয় জিপিএস, তোলপাড় ফেলে দেওয়া গবেষণা উত্তরবঙ্গে
জুতোয় জিপিএস, তোলপাড় উত্তরবঙ্গে
পায়ের জুতোর মধ্যেই থাকবে জিপিএস সিস্টেম তার ফলে সহজেই ট্র্যাকিং করা সম্ভব। পাশাপাশি থাকবে ছশো ভোল্টের এসি কারেন্ট এরফলে দুস্কৃতীকে কুপোকাৎ করে আত্মরক্ষা করবে মেয়েদের। এমনই এক সেফটি সু আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বাপ্পা রায়।

তাঁকে এই আবিষ্কারের কাজে সহায়তা করেছেন ওই বিভাগেরই ছাত্রছাত্রী পুলক পাল, প্রতীম ঘোষ, সাইরিন শবনম, জাহাঙ্গীর আলম, উৎসব রায়, সায়ন সাহা ও প্রিয়াঙ্কা পাল। বাপ্পা রায়ের তৈরি এই সেফটি সু এর দামও সাধ্যের মধ্যেই থাকছে। মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো। ইভটিজিং বা মেয়েদের উত্যক্ত করতে এলে মেয়েরা অনায়াসেই এই সেফটি জুতোর মাধ্যমে অজ্ঞাত করে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। শুধু তাই নয় সহজেই লোকেশন ট্র্যাক করতে পারবে পুলিশও। সমসাময়িক পরিস্থিতিতে অত্যন্ত জরুরী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাপ্পা ও তার সহযোগীদের তৈরি এই সেফটি সু ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সেফটি সু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খুলতে চলা ডিআরডিও-এর সেন্টারে উপস্থাপন করার প্রচেষ্টা নিতে চলেছে।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বাপ্পা রায় ও তার সহযোগী ছাত্রছাত্রীদের তৈরি" সেফটি সু" কিভাবে মেয়েদের আত্মরক্ষায় সাহায্য করবে। অভিনব এই জুতোর আবিষ্কারক বাপ্পা রায় জানালেন, উচ্চমানের ভোল্টেজের সাথে এই জুতোর মধ্যে জিপিএস সিস্টেম বসিয়ে খুব সহজে ট্র্যাকিং করার সুযোগ থাকছে। জুতোর আভ্যন্তরীণ সার্কিটে লিথিয়াম আয়ন ব্যাটারির সাড়ে চার ভোল্টকে কমপক্ষে ছয়শো ভোল্টের পরিবর্তী ভোল্টেজে ( এসি) রুপান্তর করা যাবে। আর এই ছয়শো ভোল্টের জুতোর ধাক্কা খাওয়ার পর কোনও দুস্কৃতীই আর কোনও মেয়ের ধারেকাছেও ঘেষবেনা বলে আশাবাদী তিনি। সার্কিটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ১৪০ টাকা। সার্কিটের ভেতরে রয়েছে ডায়োড, ট্র্যানজিস্টর, ট্র্যান্সফরমার,রোধ।
সার্কিটটি জুতোর ভেতর জুতোর বাইরের গায়ে লেগে থাকবে ওই তারগুলোয় থাকবে উচ্চমানের ভোল্টেজ। একটি ফুল চার্জের ব্যাটারি শুরুতেই এক হাজার ভোল্টের ধাক্কা দিতে সক্ষম হবে। ব্যাটারি চার্জিং হবে হাঁটতে হাঁটতেই। জুতোর ভিতরে থাকা সুইচটি দরকারের সময় অন করে দিলেই উদ্দেশ্য সফল করা সম্ভব হবে। পাশাপাশি জুতোটিতে ব্যাবহার করা হয়েছে এক ধরনের বিশেষ সেন্সর যা রাস্তায় চলার সময় কোনও বাধাবিপত্তি থাকলে সেই জুতো থেকে বিশেষ সিগন্যাল আসতে থাকবে। পরবর্তীতে এই সেফটি সু এর আপগ্রেডেশন করে নতুন নতুন ফিচার যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন আবিষ্কারক বাপ্পা রায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধান ডঃ পিনাকি চক্রবর্তী বলেন, খুবই প্রাসঙ্গিক এই জুতো অনেকেরই বিশেষ করে মেয়েরা উপকৃত হবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দূর্লভ সরকার বলেন, বর্তমান সময়ে এই সেফটি সু ব্যাবহার করে মেয়েরা খুবই উপকৃত হবে। অভিনব এই জুতো যাতে কোনও ভালো জায়গায় প্রদর্শনী করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিয়ারডিও- এর সেন্টারে জুতোটিকে উপস্থাপন করে প্রদর্শনী করার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা জানিয়েছেন, পথে চলাফেরা করতে গিয়ে অনেক সময়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications