ব্লকবাস্টার হ্যাট্রিকের মুখে তৃণমূল, উত্তরপ্রদেশ, মারাঠাভূম থেকে এল দিদির লড়াকু ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা

ব্লকবাস্টার হ্যাট্রিকের মুখে তৃণমূল, উত্তরপ্রদেশ, মারাঠাভূম থেকে এল দিদির লড়াকু ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা

ফলাফল গণনার সাম্প্রতিক চিত্র আপাতত বলছে প্রশান্ত কিশোরের ভবিষ্য়দ্বাণী 'হিট'! ২০০ আসনে এগিয়ে , কার্যত মমতা বাহিনী প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি সম্ভবত ১০০ পার করতে পারবে না। যে বার্তা বহু আগেই ভোট-চাণক্য প্রশান্ত কিশোর দিয়েছিলেন। এদিকে, নন্দীগ্রামে কার্যত ব্যাকফুটে তৃণমূল সুপ্রিমো। এমন পরিস্থিতিতে মারাঠাভূম থেকে দিদিল লাড়ইয়ের সমর্থনে এল বড় বার্তা।

 ভূয়সী প্রশংসা মমতার লড়াইয়ের

ভূয়সী প্রশংসা মমতার লড়াইয়ের

'পশ্চিমবঙ্গে সবার বিশ্বাস রয়েছে যে তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কলজে , তাঁর যে চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা রয়েছে , তা সত্যিই অভাবনীয়! ' শিবসেনার তরফে সঞ্জয় রাউতের এমনই বার্তা দিয়েছেন । কার্যত এদিন তিনি মমতার মনের জোর ,লড়াইয়ে তুমুল প্রশংসা করেন।

দুই কেন্দ্র থেকে লড়াই ও মমতা

দুই কেন্দ্র থেকে লড়াই ও মমতা

এদিকে, বিজেপির তরফে বহু আগেই শুভেন্দু অধিকারী মমতার প্রতি চ্যালেঞ্জের সুরে জানান যে , লড়তে হলে মমতাকে একটি আসনে লড়তে হবে। দুটি আসনে লড়তে দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মমতা নিজের পোক্ত পিচ ভবানীপুর ছেড়ে ১২৮ কিলোমিটার দূরে নন্দীগ্রামে গিয়ে ভোটের প্রার্থী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাক্তন সৈনিক শুভেন্দু। এই পরিস্থিতিতে বর্তমান ট্রেন্ড বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে পিছিয়ে রয়েছেন। আই এই লড়াকু মনোভাবের প্রশংসা করে শিবসেনার সঞ্জয় রাউত বলেন, 'উনি দুটি আসন থেকে লড়েননি। চ্যালেঞ্জ গ্রহণ করে শুধু নন্দীগ্রাম থেকে লড়েছেন।'

'দিদি জিও দিদি'

'দিদি জিও দিদি'

এদিকে, উত্তরপ্রদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা আসে সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদবের। তিন ভোটের আগেই জানিয়েছিলেন যে তাঁর দল তথা দলের নেতা কিরন্ময় নন্দ বাংলার ভোটে মমতার পাশে থাকবেন। আর ভোটের ফলাফলের ট্রেন্ডে তৃণমূলের জয়জয়কারে খুশি হয়ে অখিলেশ টুইটে লেখেন, 'দিদি জিও দিদি'। পাশাপাশি তৃণমূলের সমস্ত সদস্যদের শুভেচ্ছা জানান অখিলেশ।

বাংলার মহারণ

বাংলার মহারণ

বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ডের স্থানীয় পিচে শক্তিশালী দল আরজেডি, শিবসেনা, সমাজবাদী পার্টি,জেএমএমের মতো প্রতিটি দলই বাংলার ভোটে মমতাকে সমর্থনের জোরালো বার্তা দেয়। ভোটের তীব্র লড়াইয়ে শেষে ট্রেন্ডে যখন তৃণমূল ম্যাজিক ফিগার পার করে কার্যত সরকার গড়ার দিকে, তখন শিবসেনা থেকে সমাজবাদীপার্টির তরফে মমতার ভূয়সী প্রশংসা উঠে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+